• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৫২
শিরোনামঃ
বাঘায় ভয়াবহ অগ্নিকাণ্ড: নগদ ৩ লক্ষ টাকাসহ ১০টি ঘর ভস্মীভূত! বীর মুক্তিযোদ্ধা ও অবসর সেনা মোজাফফর আলী ভূঁইয়ার মৃত্যু:রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নন্দীগ্রামে চিকিৎসাসেবাকে আরও জনবান্ধব করতে ডা. লিটনের চেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি পোরশায় কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন সান্তাহারে পিরানহা মাছ চাষ করায় অভিযান; দুই মাছ চাষীকে অর্থদণ্ড প্রদান কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত র‌্যাগিংয়ের নির্মমতায় হাসপাতালে পবিপ্রবি শিক্ষার্থী, তদন্তে প্রশাসন নওগাঁয় জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসার খরচ মেটাতে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ ইউএনও কার্যালয়ে হামলা ও ৬ সাংবাদিককে মারধর: দুই ওসির প্রত্যাহার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে মরহুম কোকোর জন্মবার্ষিকীতে শিক্ষার্থীদের মাঝে স্বেচ্ছাসেবকদলের চারা বিতরণ

সাপাহারে জলাবদ্ধতায় জনদুর্ভোগ, ক্ষতিগ্রস্ত অসহায় নারীর বাড়ি

আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি / ৮৮ Time View
সোমবার, ১৩ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়নের বাখরপুর (মহিষ ডাঙ্গা) এলাকায় নয়াপাড়া মোড় থেকে প্রায় এক কিলোমিটার সড়কে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সামান্য বৃষ্টিতেই সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা। স্থানীয়দের অভিযোগ, সড়কের ওপর জমে থাকা বৃষ্টির পানি পাশের এক অসহায় নারীর বাড়িতে ঢুকে পড়ছে। এতে বাড়ির এক পাশ ধসে গেছে এবং বসবাস ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিষয়টি নিয়ে বারবার সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।

স্থানীয় বাসিন্দা মতিউর রহমান (কালু) বলেন, “একটু বৃষ্টি হলেই পুরো রাস্তা পানিতে ডুবে যায়। চলাচল করা খুবই কষ্টকর হয়ে পড়ে। সবচেয়ে বেশি সমস্যায় পড়ে স্কুল-কলেজের শিক্ষার্থীরা।”
ক্ষতিগ্রস্ত ওই নারী মরিয়ম বেওয়া (মরি) বলেন, “রাস্তার পানি আমার বাড়িতে ঢুকে বাড়ির এক পাশ ভেঙে গেছে এবং ঘরের মধ্যে পানি। এখন আতঙ্কের মধ্যে দিন কাটছে। এ বিষয়ে শিরন্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: বোরহান উদ্দিন বলেন, বিভিন্ন মাধ্যমে শুনেছি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। স্থানীয়দের দাবি, দ্রুত পানি নিষ্কাশনের জন্য কার্যকর ড্রেন নির্মাণ, ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার এবং অসহায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি পদক্ষেপ নেবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com