• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৪২
শিরোনামঃ
আমরা জুলাই যোদ্ধা’ নীলফামারী জেলা শাখার প্রধান উপদেষ্টা হলেন ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন বাঘায় নবনির্বাচিত সংসদ সদস্য আবু সাইদ চাঁদ’কে সংবর্ধনা। দপদপিয়ায় নারীর নেতৃত্ব: সংরক্ষিত আসনে মোসাঃ নীলা আক্তারের প্রার্থীতা ঘোষণা বাকেরগঞ্জে মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে তৃষ্ণার্তদের মাঝে শরবত বিতরণ নির্মাণের কয়েক বছরে মধ্যেই  ধসে পড়ল কালিগঙ্গা সেতুর সংযোগ সড়ক!  চরম ঝুঁকিতে লাখ লাখ মানু টেকনাফে বিজিবি’র যৌথ অভিযান: মায়ানমার হতে পাচারকৃত ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার নন্দীগ্রামে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার শুভ উদ্বোধনের মধ্য দিয়ে পর্দা উঠল টিসিএ কাপ সিজন-২ (২০২৬) ২৮ জুন চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

সান্তাহারে বিএনপির নেতা ইকবাল হোসেনকে ছুরিকাঘাতে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা;

Reporter Name / ১১১ Time View
শনিবার, ২ মে, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ                                    বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে রেলওয়ে জায়গায় অবৈধ ভাবে দোকান নির্মাণের সময় বাঁধা দেওয়াকে কেন্দ্র করে একদল দুর্বৃত্তদের হামলায় মারপিট ও ছুরিকাঘাতে সান্তাহার পৌর বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেনকে (৬২) মারাত্মক জখম করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে রেলগেটে অবৈধ ভাবে রেলের জায়গায় দখল করে দোকান নির্মাণের সময় সান্তাহার পৌর বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেনসহ কয়েক জন বাঁধা দেয়। এই ঘটনার জের ধরে পরে একদল দুর্বৃত্তরা এসে সান্তাহার পৌর বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেনের উপর হামলা চালিয়ে মারপিট ও ছুরিকাঘাত করে। এতে করে সে মারাত্মক জখম হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করায়।
প্রত্যক্ষদর্শী সান্তাহার কলসা মহল্লার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাচ্চু বলেন, রেলের জন গুরুত্বপূর্ণ রাস্তা দখল করে দোকান নির্মাণ করা হচ্ছিল। তখন তাদের কে শুধু বলা হয়েছে বাঁশের খুঁটিটা একটু সরে নাও। এই টুকু বলাতে একদল দুর্বৃত্তরা এসে মারপিটে করে ছুরিকাঘাত করে। এটা খুব দুঃখ জনক ঘটনা।
এ ঘটনায় সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু বলেন, বিএনপির নেতা ইকবাল হোসেনের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিব বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদের দায়িত্ব আমার নয়। রেলওয়ে কর্তৃপক্ষ উচ্ছেদ করলে আমরা পুলিশ দিয়ে সহযোগিতা করবো। এ ঘটনার পর থেকে রেলগেট এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com