• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২
শিরোনামঃ
আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন নিজের হাতে কোদাল, কাঁধে ঢোল ও ফগার মেশিন নিয়ে নন্দীগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামেন সংসদ সদস্য মোশারফ হোসেন বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় আহবায়ক কমিটি গঠন: আহবায়ক পলাশ, সদস্য সচিব গোল্ডেন বরিশালে প্রবীন সাংবাদিক পুলকের মৃ’ত্যু মরদেহের পাশে মিলল ৫ চিরকুট, কী বার্তা ছিল প্রেমের টানে ধর্ম পাল্টে মুসলিম তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক পটুয়াখালীতে পায়রা নদীর ভাঙন: মানচিত্র থেকে হারাচ্ছে বাহেরচর! বাকেরগঞ্জে মামলা তুলে নেওয়ার পর ব্যবসায়ীর দোকানে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ নির্বাচনী উত্তাপ বেলকুচিতে: ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে মাসুদ রানার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ

নির্মাণের কয়েক বছরে মধ্যেই  ধসে পড়ল কালিগঙ্গা সেতুর সংযোগ সড়ক!  চরম ঝুঁকিতে লাখ লাখ মানু

শফিক টুটুল, পিরোজপুর / ১২৭ Time View
শুক্রবার, ২৬ জুন, ২০২৬

শফিক টুটুল, পিরোজপুরঃ
‎পিরোজপুরের নাজিরপুরে মাত্র আট বছরের মাথায় ঐতিহ্যবাহী কালিগঙ্গা সেতুর সংযোগ সড়ক ধসে পড়েছে। জরুরি ভিত্তিতে সংস্কারের ব্যবস্থা না নিলে চলতি বর্ষা মৌসুমে পুরো সড়কটি সম্পূর্ণ ধ্বংস হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে নাজিরপুর ও বৈঠাকাঠা অঞ্চলের লক্ষাধিক মানুষের যোগাযোগ ব্যবস্থা অচল হওয়ার ঝুঁকিতে রয়েছে।

‎পিরোজপুরের নাজিরপুর উপজেলার অধিকাংশ জনগোষ্ঠীর নদী পারাপারের একমাত্র মাধ্যম এই কালিগঙ্গা সেতু। ২০১৮ সালে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই সেতুর উদ্বোধন করা হলেও, মাত্র ৮ বছরের মাথায় ধসে পড়েছে এর সংযোগ সড়ক।

‎স্থানীয়দের অভিযোগ  নির্মাণকাজের শুরু থেকেই চরম খামখেয়ালি ও নিম্নমানের কাজ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। নিয়মানুযায়ী সড়কের অ্যাপ্রোচে পর্যাপ্ত মাটি না দিয়ে, সস্তায় ভিট বালু দিয়ে উঁচু করে কোনোমতে সংযোগ সড়কটি নির্মাণ করা হয়েছিল। যার খেসারত দিতে হচ্ছে এখন সাধারণ মানুষকে। বর্তমান বর্ষার শুরুতেই বালু ধসে রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়েছে।

‎নিত্যদিন এই সেতু পার হয়ে যাতায়াত করে ডাব, কলা, নারকেল, সুপারি ও ধান-সবজি বোঝাই শত শত পণ্যবাহী ট্রাক এবং যাত্রীবাহী পরিবহন। বিকল্প কোনো সড়ক না থাকায় অতিদ্রুত পদক্ষেপ না নিলে জেলা শহরের সাথে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা স্থানীয়দের।

‎নাজিরপুর-টু-বৈঠাকাঠা অঞ্চলের লক্ষাধিক মানুষ নাজিরপুর ও পিরোজপুর জেলা শহর, আদালত এবং বিভিন্ন দাপ্তরিক কাজ কর্মের জন্য এই সড়কের ওপরই নির্ভরশীল। অথচ, সড়কের এমন ভয়াবহ ধসে পড়ার পরও সংশ্লিষ্ট এলজিইডি বিভাগের কোনো হেলদোল নেই। এ ব্যাপারে নাজিরপুর এলজিইডি কার্যালয়ে যোগাযোগ করা হলে, তারা ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি।
‎বিদ্যুৎ ও সড়ক বিভাগের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণের তীব্র সমালোচনা করেছেন এলাকাবাসী।

‎কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটার এবং সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার আগেই, এই জনগুরুত্বপূর্ণ সড়কের অ্যাপ্রোচ পুনর্নির্মাণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী পিরোজপুরবাসী।

‎এ ব্যাপারে পিরোজপুর-১ আসনের এমপি মাসুদ সাঈদী বলেন, আমি ইতিমধ্যেই এক্সইএন (এলজিইডি) ও উপজেলা প্রকৌশলী (এলজিইডি)’র সাথে কথা বলেছি এবং দ্রুততম সময়ের মধ্যে রাস্তা সংস্কারের জন্য নির্দেশনা দিয়েছি। এই মুহুর্তে চাহিদামাফিক বরাদ্দ না থাকায় জিও ব্যাগ ফেলে ক্ষতিগ্রস্ত জায়াগার সংস্কার করা হবে। এবং ইনশাআল্লাহ বরাদ্দ প্রাপ্তি স্বাপেক্ষে অতিদ্রুত ভেঙ্গে পাড়া রাস্তা কার্পেটিং করাসহ অন্যান্য সকল কাজ সম্পন্ন করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com