• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০১
শিরোনামঃ
পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানকে বাজিনাপুকুর-শিমুলডাঙ্গা গ্রামবাসীর সংবর্ধনা প্রদান মাদক সেবনের সংবাদ প্রকাশের জেরে নীলফামারীতে সাংবাদিকের ওপর হামলা নন্দীগ্রামে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ডা. লিটনের প্রচেষ্টায় ভায়া মেডিকেল ক্যাম্প ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক ১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন পবিপ্রবিতে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদ্বোধন করলেন ভিসি ড. হেমায়েত জাহান রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি লালপুর থানার শফিকুল ইসলাম! আদমদীঘিতে নব-বিবাহিত স্ত্রীকে না পেয়ে আত্নহত্যা করলো যুবক সোহান নন্দীগ্রামে অতিরিক্ত মূল্যে সার বিক্রি’র দায়ে মোবাইল কোর্টে সার ব্যবসায়ী’র ৫৫হাজার টাকা জরিমানা নওগাঁয় ‘ব্যাড টাচ’ পুলিশ সুপারের নির্দেশে ডিবির অভিযানে যুবক গ্রেপ্তার সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা স্থাপন, মোবাইল কোর্টে লাখ টাকা জরিমানা

সাংবাদিক-পুলিশ একসাথে কাজ করার প্রত্যয়, নবনিযুক্ত পুলিশ সুপারের।

Reporter Name / ১২২ Time View
সোমবার, ৩০ মার্চ, ২০২৬

মিজানুর রহমান,মাগুরা প্রতিনিধিঃ
মাগুরায় নবনিযুক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেছেন, মাগুরা জেলার সর্বক্ষেত্রে উন্নয়ন ও জনগণের কল্যাণে সাংবাদিক-পুলিশ একসাথে, একযোগে কাজ করতে চাই।
সোমবার(৩০ মার্চ) দুপুর ২টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত
মাগুরা রিপোর্টার্স ইউনিটি ও জেলার সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার আরো জানান,মাগুরার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং একটি নিরাপদ ও মানবিক পরিবেশ গড়ে তুলতে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
হয়েছে।

তিনি আরো বলেন,কোন পুলিশ সদস্য তথ্য দিতে যদি অনীহা প্রকাশ করে বা কোন অনিয়ম করে তাহলে সরাসরি আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই সেটি সমাধান করব।

অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, মাদকের ব্যাপারে কোন ছাড় নেই, আমরা সর্বদা প্রস্তুত থাকি যখনই আমরা মাদকের কোন সংবাদ পাই সাথে সাথেই সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করি এবং মাদক কারবারীকে আটক করে আইনের মাধ্যমে যথার্থ ব্যবস্থা গ্রহণ করি। তিনি আরো বলেন,পুলিশ যদি কোন দুর্নীতির সাথে যুক্ত হয়, তার যদি সুনির্দিষ্ট কোন প্রমাণ থাকে তাহলে সেটি আমাদেরকে অবহিত করলে অবশ্যই তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ডিএসবি’র ইন্সপেক্টর শাহাদাত হোসাইন এবং ট্রাফিক ইন্সপেক্টর।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এন কামরুল ইসলাম ,সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ প্রায় ৩০ জন শীর্ষ নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি আশিকুর রহমান, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর জেলা প্রতিনিধি আব্দুল আজিজ, দীপ্ত টেলিভিশনের আবুল কাশেম শ্রাবণ, ঢাকা পোস্টের তাসিন জামান সহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

সভায় সাংবাদিক নেতৃবৃন্দ, নবনিযুক্ত পুলিশ সুপারের কাছে জেলার বিভিন্ন সমস্যা, বিশেষ করে মাদক, সড়ক নিরাপত্তা, চুরি,ডাকাতি ও জননিরাপত্তার বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com