• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫০
শিরোনামঃ
পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানকে বাজিনাপুকুর-শিমুলডাঙ্গা গ্রামবাসীর সংবর্ধনা প্রদান মাদক সেবনের সংবাদ প্রকাশের জেরে নীলফামারীতে সাংবাদিকের ওপর হামলা নন্দীগ্রামে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ডা. লিটনের প্রচেষ্টায় ভায়া মেডিকেল ক্যাম্প ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক ১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন পবিপ্রবিতে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদ্বোধন করলেন ভিসি ড. হেমায়েত জাহান রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি লালপুর থানার শফিকুল ইসলাম! আদমদীঘিতে নব-বিবাহিত স্ত্রীকে না পেয়ে আত্নহত্যা করলো যুবক সোহান নন্দীগ্রামে অতিরিক্ত মূল্যে সার বিক্রি’র দায়ে মোবাইল কোর্টে সার ব্যবসায়ী’র ৫৫হাজার টাকা জরিমানা নওগাঁয় ‘ব্যাড টাচ’ পুলিশ সুপারের নির্দেশে ডিবির অভিযানে যুবক গ্রেপ্তার সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা স্থাপন, মোবাইল কোর্টে লাখ টাকা জরিমানা

সরকারের সমালোচনা হতে হবে গঠনমূলক যশোরে– বিদ্যুৎ প্রতিমন্ত্রী

Reporter Name / ১৩৮ Time View
শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

মতিন গাজীঃ

অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত। তাই সরকারের কোনো ত্রুটি থাকলে তা শুধরে দিতে গঠনমূলক সমালোচনা প্রয়োজন। ব্যক্তিগত বিরোধ বা সম্পর্কের অবনতির কারণে সরকার বা রাজনৈতিক সংগঠনকে প্রশ্নবিদ্ধ করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। শনিবার দুপুরে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে তিনি বলেন, সরকারকে সহযোগিতা করা মানেই দেশের জনগণকে সহযোগিতা করা। সমালোচনা অবশ্যই থাকতে পারে, তবে তা হতে হবে দায়িত্বশীল ও ইতিবাচক—যাতে রাষ্ট্র ও সমাজ উপকৃত হয়। জেলা প্রশাসক মোহাম্মাদ আশেক হাসান-এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষা খাতের আধুনিকায়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি জানান, প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করতে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বাংলা ও ইংরেজির সঙ্গে তৃতীয় একটি বিদেশি ভাষা—যেমন আরবি, জার্মান, চাইনিজ বা কোরিয়ান—শিক্ষার সুযোগ সৃষ্টির পরিকল্পনাও রয়েছে। নারী শিক্ষার প্রসারে সরকার স্নাতক পর্যায় পর্যন্ত ছাত্রীদের অবৈতনিক শিক্ষার বিষয়টি বিবেচনা করছে বলেও তিনি জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ। যশোর, মাগুরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার মোট ৯৪ জন উপকারভোগীর মধ্যে ২৭ লাখ টাকার অনুদান ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়। এর মধ্যে ২৯ জন সাংবাদিককে অনুদান এবং ৬৫ জন সাংবাদিক সন্তানের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেওয়া হয়। চেক বিতরণ অনুষ্ঠানের আগে প্রতিমন্ত্রী স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে হাসপাতালের সেবার মান উন্নয়ন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com