• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:২৭
শিরোনামঃ
বাঘায় ভয়াবহ অগ্নিকাণ্ড: নগদ ৩ লক্ষ টাকাসহ ১০টি ঘর ভস্মীভূত! বীর মুক্তিযোদ্ধা ও অবসর সেনা মোজাফফর আলী ভূঁইয়ার মৃত্যু:রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নন্দীগ্রামে চিকিৎসাসেবাকে আরও জনবান্ধব করতে ডা. লিটনের চেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি পোরশায় কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন সান্তাহারে পিরানহা মাছ চাষ করায় অভিযান; দুই মাছ চাষীকে অর্থদণ্ড প্রদান কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত র‌্যাগিংয়ের নির্মমতায় হাসপাতালে পবিপ্রবি শিক্ষার্থী, তদন্তে প্রশাসন নওগাঁয় জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসার খরচ মেটাতে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ ইউএনও কার্যালয়ে হামলা ও ৬ সাংবাদিককে মারধর: দুই ওসির প্রত্যাহার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে মরহুম কোকোর জন্মবার্ষিকীতে শিক্ষার্থীদের মাঝে স্বেচ্ছাসেবকদলের চারা বিতরণ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি দিল কৃষক দল নেতা

Reporter Name / ২২৩ Time View
শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

জুলহাজ খাঁন মহাদেবপুর(নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে সংবাদ প্রকাশের জেরে প্রেসক্লাবে এসে একজন সাংবাদিককে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন কৃষক দলের এক নেতা। শনিবার (৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলা সদরের বকের মোড়ের চেয়ারম্যান মার্কেটে এ হুমকি দেয়া হয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকায় প্রতিবাদের ঝড় ওঠে।
ভূক্তভোগী সাংবাদিক দৈনিক যায়যায়দিনের বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি ইউসুফ আলী সুমন অভিযোগ করেন যে, গতবছর ২৯ নভেম্বর বিভিন্ন অনলাইনে এবং পরদিন বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিকে “মহাদেবপুরে মাদ্রাসার সভাপতির স্ত্রীকে নিয়োগ দানের পাঁয়তারা” শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। সংবাদে উল্লেখ করা হয় যে, আট লাখ টাকার অবৈধ লেনদেনের মাধ্যমে উপজেলার উত্তরগ্রাম হাটখোলা দাখিল মাদ্রাসার সভাপতি শহীদুল ইসলাম পলাশের স্ত্রী স্বপ্না খানমকে ওই মাদ্রাসার আয়া পদে নিয়োগ দানের সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এখন শুধুমাত্র আনুষ্ঠানিকতা বাঁকি। ৩০ নভেম্বর মাদ্রাসায় নিয়োগ বোর্ড বসলে নিউজের পরিপ্রেক্ষিতে স্থানীয়দের দাবির মুখে কর্তৃপক্ষ ওই নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করেন। কিন্তু ইউনিয়ন কৃষক দলের কয়েকজন নেতাকর্মী এসময় নিয়োগ দানের দাবিতে মব সৃষ্টি করে মাদ্রাসায় হামলা চালায়। এখবরও বিভিন্ন মাধ্যমে প্রচার হয়। সম্প্রতি ওই পদে অন্য একজনকে নিয়োগ দেয়া হলে কৃষক দলের ওই নেতাকর্মীরা দারুন ক্ষুব্ধ হন। এরই জের ধরে উত্তরগ্রাম ইউনিয়ন কৃষক দলের সভাপতি গোলাম মাওলা বিষু শনিবার দুপুরে মহাদেবপুর বকের মোড়ে চেয়ারম্যান মার্কেটে অবস্থিত মহাদেবপুর মডেল প্রেসক্লাবের কার্যালয়ে এসে সাংবাদিক ইউসুফ আলী সুমনকে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে এবং তাকে প্রকাশ্যে মেরে ফেলার ও চিবিয়ে খেয়ে ফেলার হুমকি দিতে থাকে। সুমন এর প্রতিবাদ করলে বিষু ক্ষোভ প্রকাশ করে যে, নিয়োগটা না হওয়ায় তারা আট লাখ টাকা নিতে পারেনি। এর চরম প্রতিশোধ নেয়া হবে। একপর্যায়ে সেখানে স্থানীয়রা এগিয়ে এলে বিষু আবারো হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।
বিষয়টি সাথে সাথেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে জেলা ও বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ তীব্র প্রতিবাদ জানান। তারা অবিলম্বে হুমকিদাতাকে আইনের আওতায় আনার দাবি জানান। স্থানীয় সাংবাদিকেরা সাথে সাথেই স্বশরীরে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুককে বিষয়টি অবহিত করেন। তিনি এর বিহীত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। উপজেলা কৃষক দলের নেতারাও মোবাইলফোনে যোগাযোগ করে এব্যাপারে ব্যবস্থা নিবেন বলে জানান।
জানতে চাইলে অভিযুক্ত উত্তরগ্রাম ইউনিয়ন কৃষক দলের সভাপতি গোলাম মাওলা বিষু মোবাইলফোনে দাবি করে যে, সে কোন হুমকি দেয়নি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com