• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৪৮
শিরোনামঃ
রাজশাহীতে যুবকের ভাসমান লাশ উদ্ধার রাজশাহীর বাঘায় জমি কট-বন্ধকীর টাকা নিয়ে বিরোধের জেরে হাতাহাতি, নিহত-১ হাসপাতালে চিকিৎসাধীন প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল নওগাঁয় পরিবেশবাদী সাংবাদিক প্রশিক্ষণ অনুষ্ঠিত নন্দীগ্রামে সোনালি স্বপ্ন বুকে নিয়ে রোপা আমন চাষে ব্যস্ত কৃষকরা রেল ভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযোগ দিয়ে প্রায় ১ মাসেও কোন প্রতিকার পাচ্ছে না এলাকাবাসী পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা”

শিবিরের ধর্ষণের বিরুদ্ধে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

Reporter Name / ৭১ Time View
রবিবার, ১৪ জুন, ২০২৬

মাইনুল ইসলাম বরিশালঃ রাজধানীতে ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে গুম ও অপহরণের নাটক সাজানো, সরকারকে ঘিরে অনলাইনে মিথ্যা প্রচারণা চালানো এবং নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রবিবার সকাল ৯টায় বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হওয়া এ কর্মসূচি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ছাত্রদলের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের এরিয়া থেকে বিক্ষোভ মিছিলে ছাত্রদলের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে ছাত্রদলের সভাপতি মো: মোশাররফ হোসেন বলেন, ইসলামী ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ না করার সমালোচনা করেন। তিনি বলেন, জামায়াতে ইসলামীর আমির, ইসলামী ছাত্রশিবিরের শীর্ষ নেতারা এবং দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা দেশে গুমের ঘটনা পুনরায় শুরু হয়েছে বলে দাবি করছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, সরকারকে বিতর্কিত করার উদ্দেশ্যে এই প্রচারণা চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, “যারা বিগত দুই বছর প্রতিনিয়ত মবকে উসকানি দিয়েছে এবং সরাসরি মব তৈরি করেছে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে, যারা সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করে অনবরত প্রোপাগান্ডা, মিথ্যাচার এবং নোংরামিতে লিপ্ত আছে, তাদের প্রতি আমরা ধিক্কার জানাচ্ছি।”

ছাত্রদলের সভাপতি মোশারফ বলেন, “যখন তারা গুমের একটি নাটক মঞ্চস্থ করেছে, তখন গণমাধ্যমে বলেছে সেই শিবির নেতা জিসান মিয়া নাকি তাদের কেন্দ্রীয় কমিটির সহকারী আন্তর্জাতিক সম্পাদক। যদি সে এমন বিতর্কিত কাজ না করত, গুমের নাটক না করত, তাহলে আমরা জানতেই পারতাম না যে জিসান ছাত্রশিবির কেন্দ্রীয় সংসদের সহকারী আন্তর্জাতিক সম্পাদক।”

তিনি অভিযোগ করেন, কোনো ঘটনা ঘটলেই জামায়াতে ইসলামীর আমির গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে বক্তব্য দেন এবং মিথ্যা অপপ্রচার চালান।

সমাবেশে সভাপতি আরও বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে জামায়াত-শিবির জনবিরোধী রাজনীতির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাঁর অভিযোগ, তারা নারী হেনস্তাকারীদের পক্ষে অবস্থান নিয়ে নারীদের সামাজিক ও রাজনৈতিক পরিসরে নিরাপত্তাহীনতার মধ্যে ফেলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com