• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৮
শিরোনামঃ
পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানকে বাজিনাপুকুর-শিমুলডাঙ্গা গ্রামবাসীর সংবর্ধনা প্রদান মাদক সেবনের সংবাদ প্রকাশের জেরে নীলফামারীতে সাংবাদিকের ওপর হামলা নন্দীগ্রামে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ডা. লিটনের প্রচেষ্টায় ভায়া মেডিকেল ক্যাম্প ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক ১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন পবিপ্রবিতে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদ্বোধন করলেন ভিসি ড. হেমায়েত জাহান রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি লালপুর থানার শফিকুল ইসলাম! আদমদীঘিতে নব-বিবাহিত স্ত্রীকে না পেয়ে আত্নহত্যা করলো যুবক সোহান নন্দীগ্রামে অতিরিক্ত মূল্যে সার বিক্রি’র দায়ে মোবাইল কোর্টে সার ব্যবসায়ী’র ৫৫হাজার টাকা জরিমানা নওগাঁয় ‘ব্যাড টাচ’ পুলিশ সুপারের নির্দেশে ডিবির অভিযানে যুবক গ্রেপ্তার সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা স্থাপন, মোবাইল কোর্টে লাখ টাকা জরিমানা

শিবচরে খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বহাল রাখার দাবিতে মানববন্ধন

Reporter Name / ২১৩ Time View
রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

নাজমুল হোসেন লাবলু, শিবচর, মাদারীপুরঃ মাদারীপুরের শিবচরে খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের লাইসেন্স বহাল রাখা এবং টি.ও লাইসেন্সের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন , সারা দেশে প্রায় ৪৪ হাজার খুচরা সার বিক্রেতা সরকার স্বীকৃত স্ট্যাম্পযুক্ত চুক্তিপত্রে আবদ্ধ এবং সরকারি কোষাগারে প্রতিজন ত্রিশ হাজার টাকা জামানত জমা দিয়েছেন। তারা বলেন, যদি আমাদের এই লাইসেন্স বাতিল করা হয়, তাহলে ৪৪ হাজার পরিবারের রুজি-রোজগার বন্ধ হয়ে যাবে।

বক্তারা আরও জানান, ২০০৯ সাল থেকে তারা খুচরা সার বিক্রি করে আসছেন। কৃষকের প্রয়োজনের সময় তারা ধার-বাকি দিয়ে সার সরবরাহ করেন, ফলে অনেক টাকা কৃষকদের কাছে বকেয়া রয়েছে। তারা বলেন, লাইসেন্স বাতিল হলে দেশের ৪৪ হাজার পরিবার পথের ধারে বসে যাবে। তাই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের অনুরোধ এই লাইসেন্স যেন বাতিল বা স্থগিত না করা হয়।

মানববন্ধন শেষে সার বিক্রেতাদের পক্ষ থেকে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ.এম. ইবনে মিজানের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com