• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:২৮
শিরোনামঃ
আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের চুরি যাওয়া তথ্য প্রযুক্তি সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার-২ মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবারও ঈর্ষনীয় সফল্য; প্রশংসায় ভাসছেন শিক্ষকরা : ধরণী কাঁদিয়ে পরলোকে পাড়ি জমালেন সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর বিশ্বাস হ্নীলায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে সভা অনুষ্ঠিত ফুলবাড়ীর কাশিপুরে ক্যাসিনো সম্রাট দের বিরুদ্ধ্যে স্থানিয়দের অভিযোগ সাজাপ্রাপ্ত ০২(দুই) জন পলাতক আসামী গ্রেফতার সাপাহারে জলাবদ্ধতায় জনদুর্ভোগ, ক্ষতিগ্রস্ত অসহায় নারীর বাড়ি পদ্মা নদীতে আবারো এলোপাতাড়ি গুলিবর্ষণ, লালপুরের ৪ জেলে আহত রাজশাহীর গোদাগাড়ীতে মাদক বিরোধী এসিল্যান্ডের অভিযানে ২ মাদকসেবীকে কারাগারে ঢাকা মহানগর ছাত্রলীগের নেতা এখন নেত্রকোনার কৃষি কর্মকর্তা

শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কবলে বাসসহ একাধিক গাড়ির সংঘর্ষে আহত দশজন

Reporter Name / ১২৮ Time View
শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬

নাজমুল হোসেন লাবলু, শিবচর উপজেলা প্রতিনিধি :

ঘন কুয়াশার কারণে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরে যাত্রীবাস, কাভার্ড ভ্যান ও মিনি ট্রাক, মাইক্রোবাসে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় বাসের কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

শুক্রবার(২ জানুয়ারী) সকাল সাড়ে ৮ টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর;জেলার শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ এক ঘন্টা চেষ্টা চালিয়ে দূর্ঘটনা কবলিত ৩ টি গাড়ি সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

শিবচর হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮ টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী টুংগীপাড়া এক্সপ্রেসের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় আসলে ঘন কুয়াশার কারণে চালক দেখতে না পেয়ে সামনে থাকা ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি ঔষধ কোম্পানীর কাভার্ড ভ্যানের সাথে সজোরে ধাক্কা দেয়। এসময় পেছন থেকে একটি মিনি ট্রাক এসে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটির সাথে সংঘর্ষ হয়। এতে বাসে থাকা কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় ভাবে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এর আগে ঘন কুয়াশার কারণে মহাসড়কে ধীরগতিতে চলছিল গাড়ি।

দূর্ঘটনা কবলিত পিকআপের চালক মো.শাওন বলেন,’সকালে কুয়াশার কারণে একটি কাভার্ডভ্যানের পেছনে একটি বাসের ধাক্কা লাগে।
এসময় যানজটের সৃষ্টি হয়। এসময় আমার পিকআপসহ মাইক্রোবাস সড়কে থামিয়ে রাখি। ওই মুহুর্তেই টুঙ্গিপাড়া এক্সপ্রেস তীব্রগতিতে এসে ধাক্কা দিলে সড়কে থামানো ৮/৯ টি গাড়ি পরস্পরের সাথে সংঘর্ষ হয়। বাসের ১০/১২ জন যাত্রী আহত হয়।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জহুরুল ইসলাম বলেন, ‘সকালে খুলনা থেকে ছেড়ে আসা টুংগীপাড়া এক্সপ্রেসের সাথে কাভার্ড ভ্যান ও মিনি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় সড়ক থেকে গাড়ি ৩ টি উদ্ধার করে সড়কের যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। গাড়িগুলোকে থানায় নিয়ে আসা হয়েছে।’

তিনি আরও জানান,’কুয়াশার কারণে এ দূর্ঘটনা ঘটেছে। তবে মারাত্মকভাবে কোন হতাহত হয়নি। একাধিক গাড়ি পরস্পরের পেছনে ধাক্কা লাগে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com