• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৩০
শিরোনামঃ
কক্স বিজনেস গ্রুপ (সিবিজি) বাংলাদেশের কর্মী নিয়োগ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা কক্স বিজনেস গ্রুপ (সিবিজি) বাংলাদেশের কর্মী নিয়োগ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধা রাজশাহীর চারঘাটে ৯৭ বোতল স্কাপসহ একাধিক মামলার আসামি অংকন আটক আরএমপির দুই থানার ওসি রদবদলে নতুন দায়িত্বে মাছুমা ও রবিউল বাকেরগঞ্জে ছাত্রীর নিয়ে আসা পারফিউমের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী হাসপাতালে, দুজনকে শেবাচিমে প্রেরণ নন্দীগ্রামে বুড়ইল ইউপিতে ভিজিএফের চাল বিতরণ নন্দীগ্রামে বিএনপির বিশাল প্রতিবাদ মিছিল, মহাসড়কে নেতাকর্মীদের ঢল নাগেশ্বরীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিশাল গণমিছিল

লালপুরে শিক্ষিকার ছোড়া ডাস্টারে আহত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী,রাজশাহী মেডিকেলে অপারেশন

Reporter Name / ৪১ Time View
বুধবার, ১৩ মে, ২০২৬

সালমান সাদিক, নাটোর জেলা প্রতিনিধিঃ লালপুর উপজেলার ওয়ালিয়া শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ডাস্টার ছুড়ে মারার অভিযোগ উঠেছে এক শিক্ষিকার বিরুদ্ধে। এতে গুরুতর আহত হয়ে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে শিশুটি।👶

আহত শিক্ষার্থীর নাম মোঃ তাওহীদ (৭)। সে উপজেলার ওয়ালিয়া গ্রামের সোহানুর রহমানের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের শিক্ষিকা হাফিজা খাতুন শ্রেণিকক্ষে পাঠদানের সময় তাওহীদের দিকে ডাস্টার ছুড়ে মারেন। এতে ডাস্টারটি শিশুটির চোয়ালে স্বজোরে আঘাত করলে তার জিহ্বা কেটে গভীর ক্ষতের সৃষ্টি হয়।

পরিবারের সদস্যরা জানান, আহত অবস্থায় প্রথমে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ধুপইল সার্জিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে সেখানে তার অপারেশন চলছে।
এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এঘটনায় অভিযুক্ত শিক্ষিকার বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com