• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৩১
শিরোনামঃ
বাঘায় ভয়াবহ অগ্নিকাণ্ড: নগদ ৩ লক্ষ টাকাসহ ১০টি ঘর ভস্মীভূত! বীর মুক্তিযোদ্ধা ও অবসর সেনা মোজাফফর আলী ভূঁইয়ার মৃত্যু:রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নন্দীগ্রামে চিকিৎসাসেবাকে আরও জনবান্ধব করতে ডা. লিটনের চেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি পোরশায় কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন সান্তাহারে পিরানহা মাছ চাষ করায় অভিযান; দুই মাছ চাষীকে অর্থদণ্ড প্রদান কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত র‌্যাগিংয়ের নির্মমতায় হাসপাতালে পবিপ্রবি শিক্ষার্থী, তদন্তে প্রশাসন নওগাঁয় জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসার খরচ মেটাতে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ ইউএনও কার্যালয়ে হামলা ও ৬ সাংবাদিককে মারধর: দুই ওসির প্রত্যাহার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে মরহুম কোকোর জন্মবার্ষিকীতে শিক্ষার্থীদের মাঝে স্বেচ্ছাসেবকদলের চারা বিতরণ

লালপুরের পার্কে বিদেশি পর্যটককে অশালীন কথা এবং ভিডিও ধারন করায় ২ ব্যাক্তি গ্রেফতার

Reporter Name / ৮৫ Time View
রবিবার, ১০ মে, ২০২৬

সালমান সাদিক, নাটোর জেলা প্রতিনিধিঃ নাটোর জেলার লালপুর থানাধীন লালচানপাড়া সাকিনের গ্রীন ভ্যালি পার্কে গত ইং ০৮/০৫/২৬ তারিখে কথিত টিকটকার মোহাম্মদ সাধু নামীয় ব্যক্তি “টিকটক বন্ধু মিলন মেলা-২০২৬” ব্যানারে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য মাঠ ভাড়া করে এবং বেলা অনুমান ১০:৩০ ঘটিকার পর সে সহ প্রায় ১০০/১২০ জন বিভিন্ন বয়সী নারী ও পুরুষ পার্কে প্রবেশ করে এবং তাদের ভাড়াকৃত স্থানে অস্থায়ী মঞ্চ প্রস্তুত করিয়া অনুষ্ঠান শুরু করে। ইং ০৮/০৫/২৬ তারিখ বেলা অনুমান ০২:৩০ ঘটিকা হইতে ০৩.০০ ঘটিকার মধ্যে পার্কের ভিতরে সন্ধ্যা মালতি নামক পিকনিক স্পটের পাশ দিয়ে অত্র পার্কে আগত রূপপুর পারমাণবিক প্রজেক্টে কর্মরত দুইজন বিদেশি নাগরিক যাওয়ার সময় উক্ত টিকটক বন্ধু মিলন মেলা-২০২৬ এ আগত ১০-১৫ জন টিকটকার তাদের পথরোধ করিয়া বিভিন্ন ধরনের অশ্লীল ভাষা প্রয়োগ করে এবং ভিডিও ধারণ করে। বিষয়টি জানতে পেরে পার্কের ম্যানেজার এসএম ওয়াজেদুর রহমান সহ অন্যান্য কর্মচারীরা মিলে তাদের নিবৃত করে। পরবর্তীতে বেলা অনুমান ০৫:০০ ঘটিকার সময় তারা অনুষ্ঠান শেষ করে চলে যায়। ইং ০৯/০৫/২৬ তারিখ সকাল অনুমান ১০:০০ ঘটিকার পর Ani nul Khan নামক ফেসবুক আইডি, যার আইডি লিংক https://ti nyur I .com3ew866y6 হতে একটি ভিডিও ভাইরাল হয় (যার আইডি লিংক:https://www.facebook.com/share/v/1Ba1Rkq3cf/). ভিডিও তে দেখা যায় দুইজন বিদেশি নাগরিককে ১০-১৫ জন ব্যক্তি ইউ পর্ণস্টার, তুমি মিয়া খলিফার জামাই নাকি, তুমি রাজশাহীর সূর্যমুখী হোটেলে গেছিলা সহ বিভিন্ন ধরনের অশ্লীল কথা বলে তাদের হয়রানি করছে। এ বিষয়ে পার্কের ম্যানেজার বাদী হয়ে এজাহার দায়ের করিলে লালপুর থানার মামলা নং-১৬, তাং-০৯/০৫/২৬ তারিখ, ধারা-১৪৩/৩৪১/৩৮৫/৫০০ পেনাল কোড সহ সাইবার সুরক্ষা আইন-২০২৬ এর ২৫(২)/২৭ রুজু হয়। পরবর্তীতে পুলিশ সুপার, নাটোর মহোদয়ের দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ লালপুর থানা, নাটোর এর নেতৃত্বে লালপুর থানার একটি চৌকস টিম রাজশাহী জেলা পুলিশের বিভিন্ন টিমের সহায়তায় নাটোর ও রাজশাহী জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে অত্র মামলার সাথে জড়িত (ভিডিও ধারণ ও ভাইরাল কারী) ১। মোঃ আমিনুল ইসলাম (২৯), পিতা-মোঃ তমির উদ্দিন, সাং-হরিদাগাছি, থানা- মোহনপুর, জেলা- রাজশাহীকে গ্রেপ্তার করা হয় এবং

পুলিশ হেফাজতে থাকা মো: রাসেল ইসলাম (২৩), পিতা-মোঃ আয়েন উদ্দিন, সাং-আড়াদিঘি, থানা-তানোর, জেলা-রাজশাহীর অত্র ঘটনা সাথে জড়িত থাকার ব্যাপারে তদন্ত অব্যাহত আছে, ঘটনা সহ জড়িত অন্যান্য আসামীদের চিহ্নিতকরনসহ গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com