• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৫৩
শিরোনামঃ
পবিপ্রবিতে নতুন ‘হেলথ সায়েন্স’ অনুষদ অনুমোদিত আদমদীঘিতে সার চোরাচালান; ডিলারের জরিমানা ও সিলগালা আদমদীঘিতে খাল খননে ফিরলো কৃষকের সুদিন স্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকি নন্দীগ্রামে জমিজমার বিরোধে কুড়ালের কোপে যুবক আহত, হাসপাতালে ভর্তি নন্দীগ্রামে ২০ শয্যা হাসপাতাল মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন জমি বিরোধে বৃদ্ধের উপর হামলা, সুদের কারবার নিয়েও উঠল নানা অভিযোগ নন্দীগ্রামে সবুজ মাঠে ঝাঁকে ঝাঁকে শামুকখোলের আগমন, মুখর চারিদিকের প্রকৃতি লালপুরে ২৪ ঘণ্টায় দুই ভাই তুহিন ও তুষারের রহস্যজনক মৃত্যু, পরে বাবা অসুস্থ গৌরীপুরে বিএমএসএফের নতুন কমিটি গঠন, সভাপতি কমল, সম্পাদক বুরহান​

রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের ভেতরে বসবাসরত স্থানীয়দের অধিকার রক্ষায় অবস্থান কর্মসূচি ঘোষণা

Reporter Name / ৮৪ Time View
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

এস. কে জাফর আলম, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের মধ্যে অবস্থানরত স্থানীয় বাংলাদেশি নাগরিকদের অধিকার রক্ষা, ক্যাম্প ইনচার্জ (সিআইসি)-এর বিভিন্ন হয়রানির প্রতিবাদ এবং বিদ্যুৎ অফিসের মাধ্যমে অন্যায়ভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী মঙ্গলবার সকাল ৯টায় কুতুপালং লম্বাশিয়া রোডের চেকপোস্টের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে তারা নানা প্রশাসনিক জটিলতা ও হয়রানির শিকার হচ্ছেন এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।
এ অবস্থায় স্থানীয়দের ন্যায্য অধিকার আদায় ও সমস্যার সমাধানের দাবিতে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মসূচিতে কুতুপালং লম্বাশিয়া গ্রামের বাসিন্দাসহ সমগ্র কুতুপালং এলাকার জনসাধারণকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া, কর্মসূচির সার্বিক পরিস্থিতি তুলে ধরতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদেরও উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন আয়োজকরা।
আয়োজকদের আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্থানীয়দের দাবি ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com