• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৩৬
শিরোনামঃ
তথ্য চাওয়ায় সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার সাপাহার আদাতলা সীমান্তে ৯ জনকে পুশ-ইন চেষ্টা বিজিবির বাধা সাতক্ষীরায় রাফাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন পোরশায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত কক্স বিজনেস গ্রুপ (সিবিজি) বাংলাদেশের কর্মী নিয়োগ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা কক্স বিজনেস গ্রুপ (সিবিজি) বাংলাদেশের কর্মী নিয়োগ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধা রাজশাহীর চারঘাটে ৯৭ বোতল স্কাপসহ একাধিক মামলার আসামি অংকন আটক আরএমপির দুই থানার ওসি রদবদলে নতুন দায়িত্বে মাছুমা ও রবিউল

রুদ্ধশ্বাস লড়াই শেষে ঢাকা-৪ আসনে জয়ী সৈয়দ জয়নুল আবেদীন ‎ঢাকা-৪ আসনে ৩১৯৪ ভোটের ব্যবধানে দাঁড়িপাল্লা’র জয় ‎

Reporter Name / ১৭০ Time View
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

‎রুদ্ধশ্বাস লড়াই শেষে ঢাকা-৪ আসনে জয়ী সৈয়দ জয়নুল আবেদীন
‎ঢাকা-৪ আসনে ৩১৯৪ ভোটের ব্যবধানে দাঁড়িপাল্লা’র জয়

এম আনোয়ার হোসেনঃ

‎দীর্ঘ প্রতীক্ষা আর নাটকীয়তার অবসান ঘটিয়ে ঢাকা-৪ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন ইনসাফ মনোনীত প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন। তার এই বিজয়ে নির্বাচনী এলাকায় আনন্দের জোয়ার বইছে।

‎নির্বাচন কমিশন ও স্থানীয় সূত্রে পাওয়া ১১৬টি কেন্দ্রের (পোস্টাল ভোটসহ) চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রতিপক্ষকে পেছনে ফেলেছেন সৈয়দ জয়নুল আবেদীন। সৈয়দ জয়নুল আবেদীন দাঁড়িপাল্লা পেয়েছেন ৭৭,৪৮১ ভোট, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধানের শীষ ৭৪,২৮৭ ভোট, বিজয়ী ব্যবধান ছিল-৩,১৯৪ ভোট।

‎ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সৈয়দ জয়নুল আবেদীন বলেন, “এই জয় আমার একার নয়, এই জয় ঢাকা-৪ আসনের প্রতিটি শান্তিকামী মানুষের। ইনসাফ কায়েমের লড়াইয়ে সাধারণ মানুষ যে রায় দিয়েছে, আমি তার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব।” নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং শান্তি বজায় রাখতে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে। সাধারণ ভোটাররা বলছেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যেই তারা দাঁড়িয়ে পাল্লা মার্কায় ভোট দিয়েছেন।

‎ফলাফল প্রকাশের পরপরই জুরাইন, কদমতলী ও শ্যামপুর এলাকায় বিজয় মিছিল বের করেন সৈয়দ জয়নুল আবেদীনের সমর্থকরা। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। তবে বিজয়ীদের পক্ষ থেকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com