• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৫৫
শিরোনামঃ
বাকেরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে ইমাম-কাজী-পুরোহিত-পাদ্রীদের বিশেষ কর্মশালা নন্দীগ্রামে পারিবারিক দ্বন্দ-কলহের জেরে গ্যাস ট্যাবলেট সেবনে গৃহবধূর মৃত্যু নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে দই-মিষ্টির দোকানে ২০হাজার টাকা জরিমানা বেলকুচিতে ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা বাকেরগঞ্জ গ্রিন লাইফ ক্লিনিকের ব্যবসার অদৃশ্য সিন্ডিকেট :সেবার নামে ক্লিনিকে চলছে ব্যবসা বাণিজ্য পোরশায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগ গ্রাম থেকে শহর—উন্নয়নের সুবিধা পৌঁছাবে সবার ঘরে: নন্দীগ্রামে এমপি মোশারফ রাজশাহীতে যুবকের ভাসমান লাশ উদ্ধার

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ২ জন মাদক কারবারি! হেরোইন সহ গ্রেফতার

Reporter Name / ৫৫ Time View
মঙ্গলবার, ২ জুন, ২০২৬

বানী ইসরাইল হিটলার, রাজশাহী জেলা প্রতিনিধিঃ রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এ সময় তাদের কাছ থেকে হেরোইন উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকার কেশবপুর পুলিশ ফাঁড়ির উদ্যোগে রবিবার (৩১ মে) দুপুর আনুমানিক সোয়া ১টার দিকে গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় বোয়ালিয়া থানার দরগাপাড়া গ্রামের মো. পিয়াস (২৭) এবং একই এলাকার মো. আইনুল হক (৩৭)কে আটক করা হয়। পরে পিয়াসের দেহ তল্লাশি করে ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আইনুল হক মাদক বিক্রয় কার্যক্রমে পিয়াসের সহযোগী হিসেবে কাজ করছিলেন।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত পিয়াসের বিরুদ্ধে আরএমপি’র বিভিন্ন থানায় মাদক ও দণ্ডবিধি আইনে মোট ৪টি মামলা রয়েছে। এছাড়া আইনুল হকের বিরুদ্ধেও একটি মাদক মামলা চলমান রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com