• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:১৬
শিরোনামঃ
পবিপ্রবিতে নতুন ‘হেলথ সায়েন্স’ অনুষদ অনুমোদিত আদমদীঘিতে সার চোরাচালান; ডিলারের জরিমানা ও সিলগালা আদমদীঘিতে খাল খননে ফিরলো কৃষকের সুদিন স্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকি নন্দীগ্রামে জমিজমার বিরোধে কুড়ালের কোপে যুবক আহত, হাসপাতালে ভর্তি নন্দীগ্রামে ২০ শয্যা হাসপাতাল মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন জমি বিরোধে বৃদ্ধের উপর হামলা, সুদের কারবার নিয়েও উঠল নানা অভিযোগ নন্দীগ্রামে সবুজ মাঠে ঝাঁকে ঝাঁকে শামুকখোলের আগমন, মুখর চারিদিকের প্রকৃতি লালপুরে ২৪ ঘণ্টায় দুই ভাই তুহিন ও তুষারের রহস্যজনক মৃত্যু, পরে বাবা অসুস্থ গৌরীপুরে বিএমএসএফের নতুন কমিটি গঠন, সভাপতি কমল, সম্পাদক বুরহান​

রাজশাহীতে আজিজুর রহমান মুসাব্বির হ/ত্যা/র প্র’তি’বা’দে বি’ক্ষো’ভ মি’ছিল

Reporter Name / ১২৮ Time View
শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

তন্ময় দেবনাথ রাজশাহীঃ

ঢাকা মহানগর উত্তর সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির হত্যার প্রতিবাদে রাজশাহী মহানগর সেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার (১০ জানুয়ারি)এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি নগরীর মালোপাড়া পুলিশ ফাঁড়ি থেকে শুরু হয়ে সাহেব বাজার হয়ে বাটার মোড় এলাকায় গিয়ে শেষ হয়। এতে রাজশাহী মহানগর সেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এছাড়াও বক্তব্য রাখেন রাজশাহী মহানগর সেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সৈকত পারভেজ।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন মহানগর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাসেল বাবু, শিপলু, সাইদ, তুহিন, এমিল, অভি, ইব্রাহিমসহ মহানগরের ৮টি থানার আহ্বায়ক, সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং ৩৭টি ওয়ার্ডের নেতৃবৃন্দ।
কর্মসূচির সার্বিক সঞ্চালনায় ছিলেন রাজশাহী মহানগর সেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সৈকত পারভেজ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com