• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫৬
শিরোনামঃ
মাদক বিরোধী ফুটবল ম্যাচে বাকেরগঞ্জের বিপক্ষে দুমকির দাপুটে জয় রাজশাহীর গোদাগাড়ীতে ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য ঘিরে চাঞ্চল্য পড়াশোনা করে ভালো মানুষ হও, তোমাদের অপেক্ষায় দেশ—এমপি মোশারফ স্ত্রীর সাথে অভিমান করে বাকেরগঞ্জে যুবকের আত্মহত্যা পোরশায় উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানকে বাজিনাপুকুর-শিমুলডাঙ্গা গ্রামবাসীর সংবর্ধনা প্রদান মাদক সেবনের সংবাদ প্রকাশের জেরে নীলফামারীতে সাংবাদিকের ওপর হামলা নন্দীগ্রামে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ডা. লিটনের প্রচেষ্টায় ভায়া মেডিকেল ক্যাম্প ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক ১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন পবিপ্রবিতে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদ্বোধন করলেন ভিসি ড. হেমায়েত জাহান

রংপুরে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের সাথে জড়িত দু’জন গ্রেফতার

Reporter Name / ১৫৭ Time View
বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

 রংপুর অফিস

রংপুরে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো, মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের শরিফুল ইসলামের ছেলে গোলাম কিবরিয়া (২৮) ও একই এলাকার গোপাল চন্দ্রের ছেলে সুমন চন্দ্র (২৭)। বৃহস্পতিবার (৮ জানুয়ারী) দুপুরে নগরীর পুলিশ লাইন্স মোড়স্থ একটি বেকারীর দোকান থেকে তাদের গ্রেফতার করা হয়। বিকেলে রংপুর মেট্রোপলিটন ডিবি কার্যালয়ে উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, শিক্ষক নিয়োগ পরীক্ষায় চক্রটি ডিজিটাল ডিভাইস ব্যবহারের মাধ্যমে জালিয়াতি করে পরীক্ষায় পাস করিয়ে দিতে প্রার্থীদের সাথে যোগাযোগ করছিল। পুলিশ লাইন্স মোড়ে একটি বেকারীতে ওই চক্রের সাথে এক প্রার্থীর যোগাযোগের কথা ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুপুরে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁস চক্রের গোলাম কিবরিয়া ও সুমন চন্দ্রকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, কানের ভেতরে রাখা যায় এমন ক্ষুদ্র ওয়ারলেস হেডফোনসহ ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানান, পরীক্ষার দিন প্রশ্নপত্র বিতরনের পরপরই ইন্টারনেটের মাধ্যমে এ চক্রের সদস্যরা পরীক্ষা কেন্দ্র থেকে প্রশ্নপত্র পাঠিয়ে দেয়। প্রশ্নপত্র পেয়ে চক্রের অন্য সদস্যরা একটি অভিজ্ঞ দলের মাধ্যমে দ্রুত প্রশ্নের উত্তর সমাধান করে তা সংশ্লিষ্ট প্রার্থীকে তার কাছে থাকা ক্ষুদ্র হেডফোনের মাধ্যমে জানিয়ে দেয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা হবে এবং এ চক্রের সাথে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com