• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩২
শিরোনামঃ
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে গুরুতর দগ্ধ হনুফা বেগম ৯ দিন পর মৃত্যু ধামইরহাটে আন্তর্জাতিক যুব দিবস পালিত। নন্দীগ্রামে নানা আয়োজনে দৈনিক করতোয়া সুবর্ণজয়ন্তী পালিত আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ নোয়াখালীতে গ্যাস সরবরাহ বন্ধ, বিপাকে গ্রাহকরা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ! কমিটি অনুমোদনের পর কক্সবাজারের দুই এমপিকে টেকনাফ উপজেলা মহিলা দলের ফুলেল শুভেচ্ছা আমার বাবা যে পথ রেখে গেছেন সেই পথের পায়ের ছাপ ধরে হাঁটতে চাই,লালপুরে পুতুল দুমকিতে চরম উত্তেজনা: ইউএনও’র অপসারণ দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম! রেজুখাল বিজিবি চেকপোস্টে পৃথক অভিযান ৭ হাজার ১০০ পিস ইয়াবাসহ ৪ পাচারকারী আটক

রংপুরে পেট্রোল পাম্প ও ও ট্যাংকলরী ওনার্স অ্যাসোসিয়েশন রংপুর বিভাগীয় কমিটির আত্মপ্রকাশ

Reporter Name / ১৫৩ Time View
শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

 রংপুর অফিস

রংপুরে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন ও ট্যাংকলরী ওনার্স অ্যাসোসিয়েশন রংপুর বিভাগীয় কমিটির আত্মপ্রকাশ ও অভিষেক অনুষ্ঠান হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে আরসিসিআই মিলনায়তনে আয়োজিত সভায় তিন বছর মেয়াদি পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশন রংপুর বিভাগীয় কমিটিতে মিজানুর রহমান মিজানকে সভাপতি, অ্যাড. এটিএম হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৪২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। অপরদিকে তিন বছরের জন্য ট্যাংকরীর ওনার্স অ্যাসোসিয়েশন রংপুর বিভাগীয় কমিটিতে রজব আলীকে সরকারকে সভাপতি, আতিকুর রহমান সবুজকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশন রংপুর জেলা কমিটির সহ-সভাপতি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান রতন। এ সময় উপস্থিত ছিলেন, রংপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট শাহনাজ পারভীন, জেলা ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলাউল্লাহ লাল্লু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল্লাহ্ ফিলিং স্টেশন পেট্রোল পাম্প মালিক আতিক উল্লাহ আতিক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পাম্প মালিক ও ট্যাংকলরি মালিকরা একতাবদ্ধ না থাকার কারণে এ খাত সংশ্লিষ্টরা ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর পাম্প মালিক ও ট্যাংকলরি মালিকদের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার কথা জানানো হয়। রংপুর বিভাগ হিসেবে প্রতিষ্ঠার ১৬ বছর পর নতুন এ দুটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটলো।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com