admin
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রংপুরের তিনটি আসনের ভোট পূণরায় গণণার দাবি

রংপুর অফিসঃ

রংপুরের তিনটি আসনের ভোট আবার গণনার দাবিতে রবিবার (১৫ ফেব্রুয়ারি) রংপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মীরা।

বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন রংপুর-৩ আসনের বিএনপি প্রার্থী শামসুজ্জামান শামু, রংপুর-৪ আসনের প্রার্থী এমদাদুল হক ভরসা ও রংপুর-৬ আসনের প্রার্থী সাইফুল ইসলাম।

বক্তারা অভিযোগ করেন, নির্বাচনের দুই দিন আগেও বিভিন্ন কেন্দ্রের প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা পরিবর্তন করে জামায়াত-শিবিরের লোকজনকে নিয়োগ দেওয়া হয়। শুধু তাই নয়, বেশির ভাগ ভোটকেন্দ্রে মাদ্রাসা শিক্ষকসহ জামায়াত প্রার্থীদের পছন্দের ব্যক্তিদের ভোট কেন্দ্রে নিয়োগ দেওয়া হয়। রংপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এনামুল আহসান ও পুলিশ সুপার মারুফাত হুসাইন জামায়াত প্রার্থীদের জয়ী করতে নানান কৌশলের আশ্রয় নেন। তারপরও বিএনপির ৩ প্রার্থী জয়ী হলেও ফলাফলের শিট পরিবর্তন করে জামায়াত প্রার্থীদের জয়ী ঘোষণা করা হয়।

এ বিষয়ে ডিসি ও এসপিকে লিখিতভাবে জানানোর পরও তারা কোনও পদক্ষেপ নেননি। বিএনপির তিন প্রার্থী ভোট আবার গণনার দাবি জানান। না হলে কঠোর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন।

পরে তিন বিএনপি প্রার্থী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে গিয়ে ভোট আবার গণনার দাবি জানান। নির্বাচনটা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসককে দায়ী করেন। এ সময় তুমুল হইচই ও হট্টগোলের ঘটনা ঘটে।

রংপুর-৪ আসনের বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এনামুল আহসানকে উদ্দেশ করে বলেন, আপনি আমার পরিবার ও ছেলে মেয়েদের কাঁদিয়েছেন- আল্লাহ আপনার পরিবারকে কাঁদাবে। ভোটের পরের দিন সকাল থেকে লিখিত অভিযোগ নিয়ে আপনার কার্যালয়ে দেখা করার জন্য দুপুর ৩টা পর্যন্ত অপেক্ষা করার পরও আপনি আসেননি। নির্বাচনের ফলাফল ম্যানুপুলেট করেছেন আপনি।

এ সময় জেলা প্রশাসক কোনও কথা না বলে নীরবে তার চেয়ারে বসে থাকেন।

একইভাবে রংপুর-৬ আসনের বিএনপির এমপি প্রার্থী সাইফুল ইসলাম ডিসিকে উদ্দেশ করে বলেন, জামায়াত প্রার্থীকে জয়ী করার জন্য নানান পরিকল্পনা করেছেন। পোলিং ও প্রিসাইডিং কর্মকর্তা পরিবর্তন করে মাদ্রাসা শিক্ষক যারা জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত তাদের ভোটের দুই দিন আগে নিয়োগ দেওয়ার ঘটনায় রিটার্নিং কর্মকর্তা হিসেবে কোনও পদক্ষেপ না নেওয়াই প্রমাণ করে আপনি মূলহোতা। রংপুর-৬ আসনের জনগণ জানে কীভাবে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে রেজাল্ট শিট পরিবর্তন করে জামায়াত প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়েছে। তিনি ভোট আবার গণনার দাবি জানান।

একই অভিযোগ করেন রংপুর-৩ আসনের বিএনপি প্রার্থী শামসুজ্জামান শামু। তিনি বলেন, ব্যালট পেপারে প্রদত্ত ভোট জামায়াত প্রার্থীর পক্ষে ২০টি করে বেশি গণনা করা হয়েছে। আর ধানের শীর্ষ মার্কার ২০টি করে কম গণনা করা হয়েছে। রংপুর-৩ আসনের সব কেন্দ্রে এসব করা হয়েছে।

তবে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তার বিরুদ্ধে তোলা অভিযোগ প্রত্যাখ্যান করে ভোট গণনার আবেদন ইসির কাছে পাঠানো হয়েছে বলে জানান।

তিনি দাবি করেন, আমার ওপর অর্পিত দায়িত্ব তিনি পালন করেছি। কোন ইঞ্জিনিয়ারিং করার সুযোগ নেই তার।

উল্লেখ্য রংপুর-৩ আসনে জামায়াত প্রার্থী মাহবুবার রহমান বেলাল এক লাখ ৭৮ হাজার

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর মান্দায় নিজ অর্থায়নে সমাজসেবক লুৎফরের রাস্তা সংস্কার

নানা আয়োজনে নওগাঁয় বর্ষা উৎসব পালিত

সাপাহারে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান: টেকনাফে ৬ কোটি ৫০ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

বেলকুচিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে ডিসির মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ

হ্নীলা ইউনিয়ন: নিম্নমানের ইট দিয়ে সড়ক সংস্কারের অভিযোগ, ফুসে উঠেছে এলাকাবাসী

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

নওগাঁ শহরের নিরাপত্তায় ডিজিটাল নাইট ভিশন এআই সিসিটিভি ক্যামেরা স্থপনের উদ্যোগ পুলিশ সুপারের

সান্তাহারে ১২ কেজি গাজা ও একটি পালসার মোটরসাইকেল উদ্ধার

রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের ভেতরে বসবাসরত স্থানীয়দের অধিকার রক্ষায় অবস্থান কর্মসূচি ঘোষণা

১০

এঞ্জেল কেয়ার একাডেমির অধ্যক্ষ নুরুল আমিনকে অপহরণের চেষ্টা, এলাকায় চরম উত্তেজনা

১১

উখিয়ায় ইয়াবা সম্রাটের আস্তানায় বিজিবির অভিযান: ৫০ হাজার ইয়াবা, বিদেশি পিস্তল ও অস্ত্র উদ্ধার

১২

টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেপ্তার

১৩

প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় অনুষ্ঠান প্রচারের নির্দেশ অমান্যের অভিযোগ টিঅ্যান্ডটি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে

১৪

নন্দীগ্রামে লাইসেন্স বিহীন দুই ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের ২৫হাজার টাকা জরিমানা

১৫

হৃদয়ের টানে, স্মৃতির মোহনায়—আমরা আবার এক সাথে -ব্যাচ ৯৯।

১৬

সান্তাহারে শিশু রাকার হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

১৭

নওগাঁয় বেলা’র একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকারক প্রভাব ও পরিবেশগত সমস্যা বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা মুলক প্রচারণা

১৮

পোরশায় পটল পাতার বড়া বেচেই জীবিকা চলে শফিকুলের

১৯

পোরশায় পটল পাতার বড়া বেচেই জীবিকা চলে শফিকুলের

২০