June 12, 2026, 1:44 am

শিরোনাম :
আদমদীঘিতে রোগীদের খাবার পানির একমাত্র টিউবওয়েল অকেজো, জানেন না দায়িত্বরত আরএমও মামলার আসামি বুলেট ফারুক ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার টেকনাফে সাবেক কৃষক দল নেতার ওপর হামলা ও অপহরণের চেষ্টার অভিযোগ, গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে প্রেরণ নওগাঁয় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সচেতন তামূলক কর্মসূচি পালন বেলকুচি বিতর্ক সংসদের প্রথম বর্ষপূর্তিতে কার্য নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত নোয়াখালীর বিভিন্ন সড়কের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ যুবদল নেতা নূরুল আমিন খানের বিশ্ব পরিবেশ দিবস ২০২৬” উদযাপন উপলক্ষে ইএসডিও গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ নাগেশ্বরীতে প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নন্দীগ্রামে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নওগাঁয় পুকুর নিয়ে বিরোধ: মিথ্যা মামলার দিয়ে হয়রানির অভিযোগ

যশোরের ৮২৪ ভোটকেন্দ্রে যুবদলের বিশেষ পাহারা

মতিন গাজীঃ-

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যশোরের ৮২৪টি ভোটকেন্দ্রে পাহারার ব্যবস্থা করেছে জেলা যুবদল। ভোটকেন্দ্র দখল ও সম্ভাব্য কারচুপি ঠেকাতে বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে এ বিশেষ নজরদারি শুরু করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটির নেতারা।
জেলার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, দলবদ্ধভাবে অবস্থান নিয়েছেন যুবদলের নেতাকর্মীরা। তাদের দাবি, প্রতিটি কেন্দ্রে আলাদা টিম গঠন করে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং ভোটের পরিবেশ স্বাভাবিক থাকে।
জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা জানান, কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আগেই দায়িত্ব বণ্টন করা হয়েছে। সন্ধ্যার পর তিনি নিজেও কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে পাহারার কার্যক্রম তদারকি করেন। তিনি বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতেই আমাদের এই উদ্যোগ। নির্বাচনের ফলাফল ঘোষণার আগ পর্যন্ত পালাক্রমে এ পাহারা অব্যাহত থাকবে।”
নির্বাচনকে ঘিরে জেলার বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। সব মিলিয়ে যশোরে শান্তিপূর্ণ ভোট আয়োজনের প্রস্তুতি জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *