• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১২
শিরোনামঃ
বাকেরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে ইমাম-কাজী-পুরোহিত-পাদ্রীদের বিশেষ কর্মশালা নন্দীগ্রামে পারিবারিক দ্বন্দ-কলহের জেরে গ্যাস ট্যাবলেট সেবনে গৃহবধূর মৃত্যু নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে দই-মিষ্টির দোকানে ২০হাজার টাকা জরিমানা বেলকুচিতে ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা বাকেরগঞ্জ গ্রিন লাইফ ক্লিনিকের ব্যবসার অদৃশ্য সিন্ডিকেট :সেবার নামে ক্লিনিকে চলছে ব্যবসা বাণিজ্য পোরশায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগ গ্রাম থেকে শহর—উন্নয়নের সুবিধা পৌঁছাবে সবার ঘরে: নন্দীগ্রামে এমপি মোশারফ রাজশাহীতে যুবকের ভাসমান লাশ উদ্ধার

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নওগাঁয় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

Reporter Name / ৫৪৫ Time View
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নওগাঁয় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে নওগাঁ সদর উপজেলার ধামকুড়ি গ্রামের বধ্যভূমিতে রবিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের উদ্যোগে মোমবাতি প্রজ্বালন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সন্ধ্যা ৬টায় নবনির্মিত শহীদ স্মৃতিসৌধ চত্বরে শহীদদের পবিত্র স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বালন করা হয়।

এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, মুক্তিযোদ্ধা এস এম সিরাজুল ইসলাম এবং ১৯৭১ সালে হত্যাকাণ্ডের সময় গুলিবিদ্ধ আহত বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সালাহ উদ্দিন মিন্টু।

আলোচনায় বক্তারা ১৯৭১ সালের সেই ভয়াবহ ঘটনার কথা স্মরণ করেন। ওইদিন পাক হানাদার বাহিনী ট্রেনে করে সান্তাহারে এসে নেমে ধামকুড়ি গ্রামে অভিযান চালায়। তারা একজন পুলিশ কর্মকর্তাসহ ৮ জন নিরীহ মানুষকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে নির্মমভাবে গুলি করে হত্যা করে। এলাকা জনশূন্য হয়ে পড়ায় দিনের পর দিন শহীদদের মরদেহ পড়ে থাকে এবং শিয়ালে সেগুলো ক্ষত-বিক্ষত করে ফেলে। প্রায় ১৫ দিন পর গ্রামবাসীরা শহীদদের অস্থি-অবশেষ সংগ্রহ করে সেখানে সমাহিত করেন।

এই বধ্যভূমিতে পাক সেনাদের গুলিতে শহীদ হন পুলিশ ইন্সপেক্টর শামসুদ্দিন সরদার, নূরুল ইসলাম, আব্দুস সামাদ, এ কে এম আমিনুল ইসলাম দুলাল, এ কে এম এহসানুল ইসলাম মোন্না, স্যানিটারি ইন্সপেক্টর ইব্রাহীম হোসেন খন্দকার, সাহেব পালোয়ান এবং কছির উদ্দিন প্রামাণিক।

অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com