• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৩৬
শিরোনামঃ
আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের চুরি যাওয়া তথ্য প্রযুক্তি সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার-২ মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবারও ঈর্ষনীয় সফল্য; প্রশংসায় ভাসছেন শিক্ষকরা : ধরণী কাঁদিয়ে পরলোকে পাড়ি জমালেন সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর বিশ্বাস হ্নীলায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে সভা অনুষ্ঠিত ফুলবাড়ীর কাশিপুরে ক্যাসিনো সম্রাট দের বিরুদ্ধ্যে স্থানিয়দের অভিযোগ সাজাপ্রাপ্ত ০২(দুই) জন পলাতক আসামী গ্রেফতার সাপাহারে জলাবদ্ধতায় জনদুর্ভোগ, ক্ষতিগ্রস্ত অসহায় নারীর বাড়ি পদ্মা নদীতে আবারো এলোপাতাড়ি গুলিবর্ষণ, লালপুরের ৪ জেলে আহত রাজশাহীর গোদাগাড়ীতে মাদক বিরোধী এসিল্যান্ডের অভিযানে ২ মাদকসেবীকে কারাগারে ঢাকা মহানগর ছাত্রলীগের নেতা এখন নেত্রকোনার কৃষি কর্মকর্তা

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গৌরীপুরে এলাকাবাসীর বিক্ষোভ

Reporter Name / ৭০ Time View
শুক্রবার, ১ মে, ২০২৬

এম. আনোয়ার হোসেন:

​ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় একটি মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহারের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী। গত বুধবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার ৭নং রামগোপালপুর ইউনিয়নের গুজিখাঁ গ্রামে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে গ্রামের শত শত মানুষ অংশ নিয়ে অভিযুক্তদের নির্দোষ দাবি করেন।

​স্থানীয় সূত্রে জানা গেছে, গুজিখাঁ কেরামতিয়া মসজিদ সংলগ্ন এলাকার বাসিন্দা আইনুল হকসহ পাঁচজনের বিরুদ্ধে সম্প্রতি একটি মামলা দায়ের করেন একই গ্রামের মোছা. রেখা বেগম (৩৮)। মামলার এজাহারে বলা হয়, গত ১০ এপ্রিল বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাদীর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও শ্লীলতাহানি করেছে। ​তবে এই অভিযোগকে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন দাবি করে প্রতিবাদে নামেন গ্রামবাসী। তাদের দাবি, একটি পক্ষ ব্যক্তিগত শত্রুতার জেরে সামাজিকভাবে সম্মানিত ব্যক্তিদের হেয় করতে এই নাটক সাজিয়েছে।

গুজিখাঁ গ্রামে আয়োজিত এই সমাবেশে বক্তব্য দেন গুজিখাঁ কেরামতিয়া মসজিদের ইমাম এখলাস উদ্দিন নুরী, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুর রাজ্জাক, ফখরুল ইসলাম, মসজিদের খাদেম সাইফুল ইসলাম, তাহের আলী ও মো. সুমনসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ। ​বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ​আইনুল হক একজন সৎ ও সমাজসেবামূলক ব্যক্তি। দীর্ঘ ১০ বছর আগের কোনো কাল্পনিক ঘটনার রেশ ধরে এখন তাকে হয়রানি করা হচ্ছে। আমরা কখনো তার বিরুদ্ধে কাউকে হয়রানি করার অভিযোগ শুনিনি। এই মামলাটি সম্পূর্ণ বানোয়াট এবং এলাকার শান্ত পরিবেশ নষ্ট করার একটি অপচেষ্টা মাত্র।

সমাবেশ থেকে এলাকাবাসী অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন বলে হুঁশিয়ারি দেন। মিথ্যা মামলার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি বন্ধে তারা স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com