• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:২৬
শিরোনামঃ
বাঘায় ভয়াবহ অগ্নিকাণ্ড: নগদ ৩ লক্ষ টাকাসহ ১০টি ঘর ভস্মীভূত! বীর মুক্তিযোদ্ধা ও অবসর সেনা মোজাফফর আলী ভূঁইয়ার মৃত্যু:রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নন্দীগ্রামে চিকিৎসাসেবাকে আরও জনবান্ধব করতে ডা. লিটনের চেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি পোরশায় কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন সান্তাহারে পিরানহা মাছ চাষ করায় অভিযান; দুই মাছ চাষীকে অর্থদণ্ড প্রদান কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত র‌্যাগিংয়ের নির্মমতায় হাসপাতালে পবিপ্রবি শিক্ষার্থী, তদন্তে প্রশাসন নওগাঁয় জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসার খরচ মেটাতে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ ইউএনও কার্যালয়ে হামলা ও ৬ সাংবাদিককে মারধর: দুই ওসির প্রত্যাহার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে মরহুম কোকোর জন্মবার্ষিকীতে শিক্ষার্থীদের মাঝে স্বেচ্ছাসেবকদলের চারা বিতরণ

মার্কেট দখল ও অপরাধের অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’-সংবাদ সম্মেলনে ইব্রাহিম

Reporter Name / ১৫৩ Time View
সোমবার, ২ মার্চ, ২০২৬

তন্ময় দেবনাথ রাজশাহী ব্যুরোঃ

রাজশাহী মহানগরীতে সম্প্রতি প্রকাশিত বিভিন্ন অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইব্রাহিম।
সোমবার সংবাদ সম্মেলন করে এক লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি কিছু গণমাধ্যমে তার বিরুদ্ধে মার্কেট দখল, সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ততা, মাদক সংশ্লিষ্টতা এবং ব্যক্তির বাড়ি দখলের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে, যা ভিত্তিহীন ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে তিনি রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থেকে সাধারণ মানুষের অধিকার ও স্বচ্ছতার পক্ষে কাজ করে আসছেন। তার এই ভূমিকা বাধাগ্রস্ত করতেই একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে বলে তিনি মনে করেন।

ইব্রাহিম জানান, তিনি সম্প্রতি টিসিবি পণ্য ও কার্ড বিতরণে অনিয়ম, আত্মীয়করণ ও তালিকা বাণিজ্যের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ জানান। এরপর থেকেই ৩ নম্বর পূর্বের একাংশের নেতাকর্মীরা তার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠেন বলে অভিযোগ করেন তিনি। এ প্রসঙ্গে তিনি স্থানীয় এক রাজনৈতিক নেতার পাশাপাশি রাজশাহী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের এক নেতার নাম উল্লেখ করে বলেন, নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ আড়াল করতে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

তিনি আরও বলেন, তিনি কারও রাজনৈতিক অতীত নিয়ে মন্তব্য করতে চান না, তবে তার বিরুদ্ধে যেকোনো অভিযোগ তথ্যপ্রমাণের ভিত্তিতে উপস্থাপন করার আহ্বান জানান। ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থে কাউকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি।

লিখিত বক্তব্যে ইব্রাহিম স্পষ্টভাবে জানান, তিনি কোনো সরকারি বা বেসরকারি স্থাপনা দখল করেননি এবং কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা নেই। বরং দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই তিনি অপপ্রচারের শিকার হচ্ছেন বলে দাবি করেন।

তিনি প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে সত্য উদঘাটনের দাবি জানান এবং একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের আহ্বান জানান।
একই সঙ্গে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সংবাদ প্রকাশের আগে যথাযথ যাচাই-বাছাই ও উভয় পক্ষের বক্তব্য নেওয়ার মাধ্যমে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করা প্রয়োজন।

শেষে তিনি বলেন, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং যেকোনো তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com