• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৫৯
শিরোনামঃ
নন্দীগ্রাম উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাপাহারে গণঅভ্যুত্থান-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পোরশায় পুলিশের বিশেষ অভিযান: ৮০৫ লিটার চোলাই মদের উপকরণ জব্দ ও ধ্বংস, মামলা ৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ: পোরশায় ফ্লোরে চলছে চিকিৎসা, দ্রুত ১০০ শয্যায় উন্নীত করার আশ্বাস কুড়িগ্রামের নাগেশ্বরীতে নতুন ইউএনও পদায়ন নীলফামারী জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম নিয়ে তৃণমূলে অসন্তোষের অভিযোগ ‘ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করে সাবেক আওয়ামী লীগ-সংশ্লিষ্টদের প্রাধান্য দেওয়ার চেষ্টা চলছে’—দাবি একাংশের নেতা-কর্মীদের জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় রাজশাহীর জোড়া সাফল্য: ক্রিকেটে বালক দল চ্যাম্পিয়ন, ফুটবলে বালিকারা রানার্স-আপ বাকেরগঞ্জ থানা পুলিশের অভিযানে পৃথক দুই মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, বাকেরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে ইমাম-কাজী-পুরোহিত-পাদ্রীদের বিশেষ কর্মশালা নন্দীগ্রামে পারিবারিক দ্বন্দ-কলহের জেরে গ্যাস ট্যাবলেট সেবনে গৃহবধূর মৃত্যু

মামলাজট কমানোসহ হয়রানি কমাতে রংপুরে ‘বিকল্প বিরোধ নিস্পত্তি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

Reporter Name / ৯০ Time View
মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

রংপুর অফিসঃ

মামলাজট কমানোসহ হয়রানি কমাতে রংপুরে ‘বিকল্প বিরোধ নিস্পত্তি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি (অব.) মোহাম্মদ ইমান আলী, হাইকোর্ট বিভাগের বিচারপতি (অব.) এএসএম আব্দুল মবিন, রংপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোঃ নাজির। প্রশিক্ষণে সভাপতিত্ব করেন, ব্লাস্টের পরিচালনা কমিটির সহ-সভাপতি ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আফতাব উদ্দিন।
কর্মশালায় জানানো হয়, আপোষ মিমাংসার মাধ্যমে মামলাজট নিরসনসহ বাদী-বিবাদীদের হয়রানি কমানো সম্ভব হবে। এক্ষেত্রে মেডিয়েটর বা মধ্যস্থতাকারীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মামলার কারণে অর্থ ও সময় ব্যয়, হয়রানি, সামাজিক সংকট তৈরীসহ নানা সংকট তুলে ধরে মামলা সংশ্লিষ্টদের অবগত করতে হবে। তাহলে মামলা সংশ্লিষ্টরা মেডিয়েটর কিংবা লিগ্যাল এইডের মাধ্যমে আপোষ মিমাংসা করতে আগ্রহী হবেন। মামলাজট কমাতে মেডিয়েটর তৈরীসহ আপোষ মিমাংসার উপর গুরুত্ব দিয়েছে সরকার। প্রশিক্ষিত মেডিয়েটরদের মাধ্যমে বিরোধ নিস্পত্তি সহজতর হবে। এক্ষেত্রে মেডিয়েটর হিসেবে অবসরপ্রাপ্ত বিচারপতি, পুলিশ সদস্য ও আইনজীবিদের অগ্রাধিকার দিতে হবে।
বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)-এর আয়োজনে কর্মশালায় বিচারক, বিচার বিভাগের কর্মকর্তা ও আইনজীবিরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com