• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:০৭
শিরোনামঃ
বাঘায় ভয়াবহ অগ্নিকাণ্ড: নগদ ৩ লক্ষ টাকাসহ ১০টি ঘর ভস্মীভূত! বীর মুক্তিযোদ্ধা ও অবসর সেনা মোজাফফর আলী ভূঁইয়ার মৃত্যু:রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নন্দীগ্রামে চিকিৎসাসেবাকে আরও জনবান্ধব করতে ডা. লিটনের চেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি পোরশায় কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন সান্তাহারে পিরানহা মাছ চাষ করায় অভিযান; দুই মাছ চাষীকে অর্থদণ্ড প্রদান কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত র‌্যাগিংয়ের নির্মমতায় হাসপাতালে পবিপ্রবি শিক্ষার্থী, তদন্তে প্রশাসন নওগাঁয় জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসার খরচ মেটাতে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ ইউএনও কার্যালয়ে হামলা ও ৬ সাংবাদিককে মারধর: দুই ওসির প্রত্যাহার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে মরহুম কোকোর জন্মবার্ষিকীতে শিক্ষার্থীদের মাঝে স্বেচ্ছাসেবকদলের চারা বিতরণ

মাধবপুরে বোয়ালিয়া খালের ওপর জরাজীর্ণ ব্রিজ, যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা

Reporter Name / ৪৩ Time View
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

মো ইপাজ খাঁ , মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:  হবিগঞ্জের মাধবপুর উপজেলার বোয়ালিয়া খালের ওপর নির্মিত পুরোনো ব্রিজটি বর্তমানে চরম জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ব্রিজের পিলারগুলোর ঢালাই খসে ভেতরের লোহার রড বেরিয়ে এসেছে এবং মরিচা ধরে ক্ষয়ে যাচ্ছে। কাঠামোগত দৃঢ়তা হারিয়ে ফেলায় যে কোনো সময় ব্রিজটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজের নিচের পিলারগুলোর সিমেন্ট ও প্লাস্টারের আস্তরণ প্রায় সম্পূর্ণ খসে পড়েছে। ফলে মূল ভিত্তির রডগুলো উন্মুক্ত হয়ে পড়েছে এবং দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলো মরিচা ধরে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর সংস্কারের অভাবে ব্রিজটির এমন নাজুক অবস্থা সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও হরিশ্যামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হারুনুর রশীদ জানান, প্রতিদিন এই ব্রিজ দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, শ্রমিকসহ শত শত মানুষ চলাচল করেন। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ব্রিজটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ভারী যানবাহন চলাচলের সময় পুরো ব্রিজ কেঁপে ওঠে, যা বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়িয়ে দিচ্ছে। তিনি দ্রুত নতুন একটি ব্রিজ নির্মাণে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এলাকাবাসীর দাবি, কোনো প্রাণহানি বা অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত ব্রিজটি পরিদর্শন করে জরুরি ভিত্তিতে নতুন একটি সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করে।
এ বিষয়ে উপজেলা এলজিইডির কর্মকর্তা মো. রেজাউন নবী বলেন, “বিষয়টি সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com