• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫৯
শিরোনামঃ
পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানকে বাজিনাপুকুর-শিমুলডাঙ্গা গ্রামবাসীর সংবর্ধনা প্রদান মাদক সেবনের সংবাদ প্রকাশের জেরে নীলফামারীতে সাংবাদিকের ওপর হামলা নন্দীগ্রামে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ডা. লিটনের প্রচেষ্টায় ভায়া মেডিকেল ক্যাম্প ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক ১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন পবিপ্রবিতে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদ্বোধন করলেন ভিসি ড. হেমায়েত জাহান রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি লালপুর থানার শফিকুল ইসলাম! আদমদীঘিতে নব-বিবাহিত স্ত্রীকে না পেয়ে আত্নহত্যা করলো যুবক সোহান নন্দীগ্রামে অতিরিক্ত মূল্যে সার বিক্রি’র দায়ে মোবাইল কোর্টে সার ব্যবসায়ী’র ৫৫হাজার টাকা জরিমানা নওগাঁয় ‘ব্যাড টাচ’ পুলিশ সুপারের নির্দেশে ডিবির অভিযানে যুবক গ্রেপ্তার সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা স্থাপন, মোবাইল কোর্টে লাখ টাকা জরিমানা

মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা আবু সাইদ চাঁদের!

Reporter Name / ১৭১ Time View
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য মো. আবু সাইদ চাঁদ স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মাদক, চাঁদাবাজি এবং কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডের সাথে আপস করা হবে না। এই অপশক্তির বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সোচ্চার হতে হবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক আয়োজিত নবনির্বাচিত সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ (এমপি) ও ৪৮ তম বিসিএস -এ যোগদানকৃত সার্জনগণের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ আরও বলেন, “আমরা একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গড়তে চাই। সেখানে অপরাধীদের কোনো ঠাঁই নেই। যারা অপরাধের সাথে যুক্ত থাকবে, তাদের পরিচয় যাই হোক না কেন, তাদের আইনের আওতায় আসতে হবে।”

অনুষ্ঠানে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার, সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, টিএইচও আসাদুজ্জামান আসাদ, বাঘা থানার অফিসার ইনচার্জ সেরাজুল হক সহ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপস্থিত সকলে এমপি চাঁদের এই কঠোর অবস্থানকে সাধুবাদ জানান এবং এলাকাকে অপরাধমুক্ত করতে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com