• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৪৫
শিরোনামঃ
রাজশাহীতে যুবকের ভাসমান লাশ উদ্ধার রাজশাহীর বাঘায় জমি কট-বন্ধকীর টাকা নিয়ে বিরোধের জেরে হাতাহাতি, নিহত-১ হাসপাতালে চিকিৎসাধীন প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল নওগাঁয় পরিবেশবাদী সাংবাদিক প্রশিক্ষণ অনুষ্ঠিত নন্দীগ্রামে সোনালি স্বপ্ন বুকে নিয়ে রোপা আমন চাষে ব্যস্ত কৃষকরা রেল ভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযোগ দিয়ে প্রায় ১ মাসেও কোন প্রতিকার পাচ্ছে না এলাকাবাসী পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা”

মাগুরায় শহীদ ওসমান হাদির হত্যার প্রতিবাদে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

Reporter Name / ৪৮৪ Time View
শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

মিজানুর রহমান, মাগুরা প্রতিনিধি:

শহীদ ওসমান বিন হাদির নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে মাগুরায় শোক ও বিক্ষোভ মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশ করেছে মাগুরা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
শনিবার সকালে মাগুরা মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ভায়নার মোড় স্মৃতিস্তম্ভে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, হাদি ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের পক্ষে আপসহীন এক কণ্ঠ। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং ফ্যাসিস্ট সরকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণেই তাকে জীবন দিতে হয়েছে। বক্তারা আরও বলেন, দেশে বর্তমানে বাকস্বাধীনতা চরমভাবে বাধাগ্রস্ত।
যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানান। একই সঙ্গে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ছাত্রসমাজকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
সমাবেশে বক্তব্য রাখেন তন্ময় রহমান তুর্য, জোবায়ের হোসেন হামজা, শহরিয়ার আহমেদ সামিসহ আরও অনেকে।
বিক্ষোভে শিক্ষার্থীরা “জান দেব, তবু জুলাই দেব না”—এমন নানা প্রতিবাদী স্লোগান দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com