• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:১০
শিরোনামঃ
পবিপ্রবিতে নতুন ‘হেলথ সায়েন্স’ অনুষদ অনুমোদিত আদমদীঘিতে সার চোরাচালান; ডিলারের জরিমানা ও সিলগালা আদমদীঘিতে খাল খননে ফিরলো কৃষকের সুদিন স্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকি নন্দীগ্রামে জমিজমার বিরোধে কুড়ালের কোপে যুবক আহত, হাসপাতালে ভর্তি নন্দীগ্রামে ২০ শয্যা হাসপাতাল মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন জমি বিরোধে বৃদ্ধের উপর হামলা, সুদের কারবার নিয়েও উঠল নানা অভিযোগ নন্দীগ্রামে সবুজ মাঠে ঝাঁকে ঝাঁকে শামুকখোলের আগমন, মুখর চারিদিকের প্রকৃতি লালপুরে ২৪ ঘণ্টায় দুই ভাই তুহিন ও তুষারের রহস্যজনক মৃত্যু, পরে বাবা অসুস্থ গৌরীপুরে বিএমএসএফের নতুন কমিটি গঠন, সভাপতি কমল, সম্পাদক বুরহান​

বেলকুচি বিতর্ক সংসদের প্রথম বর্ষপূর্তিতে কার্য নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

Reporter Name / ৪৮ Time View
বুধবার, ১০ জুন, ২০২৬

মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি: বেলকুচি বিতর্ক সংসদের বর্ষপূর্তি উদযাপন ও কার্য নির্বাহী কমিটির নির্বাচন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলকুচি উপজেলার চালায় অবস্থিত মাতৃভূমি কালচার একাডেমি অডিটোরিয়ামে ১০ জুন বুধবার বিকেল ৩ টায় কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। বেলকুচি বিতর্ক সংসদ এর প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কেক কাটা হয়, এরপর পর্যায়ক্রমে কার্যনির্বাহী কমিটির নির্বাচন, আলোচনা সভা পেশাজীবী রম্য বিতর্ক আয়োজনের মাধ্যমে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে শেষ হয়।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি বিতর্ক সংসদের উপদেষ্টা ও সহযোগী অধ্যাপক জনাব আনোয়ার হোসেন, শিক্ষানবিশ আইনজীবী জনাব মুসা হাশেমী, বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষা অনুরাগী জনাব আ. বাতেন তালুকদার, বেলকুচি মডেল কলেজের সহকারী অধ্যাপক রওশন আরা, প্রভাষক নজরুল ইসলাম, বেলকুচি মাতৃভূমি কালচারাল একাডেমির পরিচালক নাজমুল হাসান, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি উপজেলা শাখার সভাপতি রেজাউল করিম, প্রভাষক জালাল উদ্দিন আহমেদ, প্রভাষক মোছাঃ জবা, প্রভাষক মোছাঃ উম্মে সালমা, সহকারী শিক্ষক সানজানা শারমিন প্রাপ্তি, মনিরুজ্জামান মনি সহ আরও অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে কার্যনির্বাহী কমিটির প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক জনাব আনোয়ার হোসেন, সহকারী নির্বাচন কমিশনার জনাব নাজমুল হাসান ও প্রভাষক জনাব নজরুল ইসলামের পরিচালনায় এই অনুষ্ঠিত নির্বাচনে ভোটাররা গোপন ব্যালট এর মাধ্যমে ভোট প্রদান করেন। নির্বাচনে সর্বোচ্চ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হন সিরাজগঞ্জ সরকারি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আসিফ আকন্দ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন দারুণ নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী মুহাম্মাদ বিন হাশেম। নির্বাচিত আংশিক এই কমিটির মাধ্যমে আগামী ২ কার্য দিবসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি করা হবে।

আমন্ত্রিত অতিথি জনাব আনোয়ার হোসেন বলেন বেলকুচি বিতর্ক সংসদের বর্ষপূর্তি উদযাপনে আজ উপস্থিত হয়ে একটা কথা বলতেই হয়; এই কার্যক্রম যদি আরও বিস্তৃতভাবে বাস্তবায়ন করা যায় তাহলে শিক্ষার সঠিক ফল আমরা পেতে পারবো। সংগঠনটির উপদেষ্টা মুসা হাশেমী বলেন, বেলকুচি বিতর্ক সংসদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। যুক্তিবোধ, মুক্তচিন্তা, নেতৃত্ব এবং গণতান্ত্রিক মূল্যবোধ চর্চায় এ সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তরুণ প্রজন্মকে দক্ষ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে তাদের এই উদ্যোগ অব্যাহত থাকুক। প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করি।

উল্লেখ্য বেলকুচি বিতর্ক সংসদ ২০২৫ সালের আজকের এই দিনে রম্য বিতর্কের মাধ্যমে তার যাত্রা শুরু করে। বিগত সময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে উপজেলা ব্যাপী সংসদীয় বিতর্কের একাধিক আয়োজন তারা সম্পন্ন করেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com