• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:২৪
শিরোনামঃ
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে গুরুতর দগ্ধ হনুফা বেগম ৯ দিন পর মৃত্যু ধামইরহাটে আন্তর্জাতিক যুব দিবস পালিত। নন্দীগ্রামে নানা আয়োজনে দৈনিক করতোয়া সুবর্ণজয়ন্তী পালিত আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ নোয়াখালীতে গ্যাস সরবরাহ বন্ধ, বিপাকে গ্রাহকরা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ! কমিটি অনুমোদনের পর কক্সবাজারের দুই এমপিকে টেকনাফ উপজেলা মহিলা দলের ফুলেল শুভেচ্ছা আমার বাবা যে পথ রেখে গেছেন সেই পথের পায়ের ছাপ ধরে হাঁটতে চাই,লালপুরে পুতুল দুমকিতে চরম উত্তেজনা: ইউএনও’র অপসারণ দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম! রেজুখাল বিজিবি চেকপোস্টে পৃথক অভিযান ৭ হাজার ১০০ পিস ইয়াবাসহ ৪ পাচারকারী আটক

বেলকুচিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

Reporter Name / ১৭৭ Time View
বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি : “উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

৯ এপ্রিল বৃহস্পতিবার সকালে বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও আলোচনা সভার সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার ভূমি ইশরাত জাহান, বেলকুচি থানা অফিসার ইনচার্জ মোঃ ইমাম জাফর, বেলকুচি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা, বেলকুচি উপজেলা সমাজসেবা অফিসার দেবাশীষ কুমার ঘোষ, বেলকুচি উপজেলা কৃষি অফিসার সুকান্ত ধর, বেলকুচি উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আল মাসুদ, বেলকুচি মডেল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান সরকার, বেলকুচি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি উপজেলা শাখার সভাপতি মোঃ রেজাউল করিম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠানের সঞ্চালনা করেন বেলকুচি উপজেলা মাতৃভূমি কালচারাল একাডেমির পরিচালক মোঃ নাজমুল হাসান।
বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে। এর মধ্যে বেলকুচি সরকারি কলেজ ও বানিয়াগাঁতী উচ্চ বিদ্যালয় প্রথমস্থান অর্জন করে পরে অংশ গ্রহণকারী সকলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com