• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৩১
শিরোনামঃ
পবিপ্রবিতে নতুন ‘হেলথ সায়েন্স’ অনুষদ অনুমোদিত আদমদীঘিতে সার চোরাচালান; ডিলারের জরিমানা ও সিলগালা আদমদীঘিতে খাল খননে ফিরলো কৃষকের সুদিন স্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকি নন্দীগ্রামে জমিজমার বিরোধে কুড়ালের কোপে যুবক আহত, হাসপাতালে ভর্তি নন্দীগ্রামে ২০ শয্যা হাসপাতাল মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন জমি বিরোধে বৃদ্ধের উপর হামলা, সুদের কারবার নিয়েও উঠল নানা অভিযোগ নন্দীগ্রামে সবুজ মাঠে ঝাঁকে ঝাঁকে শামুকখোলের আগমন, মুখর চারিদিকের প্রকৃতি লালপুরে ২৪ ঘণ্টায় দুই ভাই তুহিন ও তুষারের রহস্যজনক মৃত্যু, পরে বাবা অসুস্থ গৌরীপুরে বিএমএসএফের নতুন কমিটি গঠন, সভাপতি কমল, সম্পাদক বুরহান​

বেলকুচিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে ডিসির মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ

Reporter Name / ৫৪ Time View
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোঃ আমিনুল ইসলাম।
মতবিনিময় কালে ডিসি মোঃ আমিনুল ইসলাম বলেন, প্রাথমিক বিদ্যালয়ে নিয়ম অনুযায়ী শিক্ষক মন্ডলী সবদিক দিয়ে ঠিক আছে কিন্তু ছাত্র ছাত্রীর অভিভাবকগন তাদের ছেলে মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি না করে বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি করে দেয়। এজন্য প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রী সংখ্যা তুলনামূলক কম। সরকার প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের জন্য টিফিনের ব্যবস্থা করেছে, পাশাপাশি ছাত্র ছাত্রীদের বিনামূল্যে লেখা পড়া ও বই বিতরণ সহ বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা করেন। মতবিনিময় সভায় আরও বলেন, বেলকুচির নদী তীরবর্তী ও দুর্গম চরাঞ্চল এলাকার স্কুলের প্রধান শিক্ষকরা নদী ভাঙন ও যাতায়াত ব্যবস্থার কারণে শিক্ষার্থীদের উপস্থিতি এবং শিক্ষাকার্যক্রমের চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। এ প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, নদী অঞ্চলের স্কুলগুলোর বিশেষ ভৌগলিক অবস্থান বিবেচনায় রেখে সেগুলো যেন প্রতিকূল পরিস্থিতিতেও নিরবচ্ছিন্ন সেবা দিতে পারে, সে লক্ষ্যে প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে এসব স্কুলের অবকাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি শিক্ষকদের উদ্যেশ্য করে বলেন, ছাত্র ছাত্রীদের খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, কবিতা আবৃতি, বক্তৃতা সহ বিভিন্ন বিষয়ে ছাত্র ছাত্রীদের আগ্রহী করে তোলার আহবান জানান।
আলোচনা শেষে প্রত্যেক স্কুলের প্রধান শিক্ষক এর নিকট ফুটবল, দুটি করে গাছ, ছাত্র ছাত্রীদের মাঝে স্কুলব্যাগ, জেলেদের মাঝে তৈরাজাল, গৃহহীনদের মাঝে ঢেউ টিন, নগদ অর্থ চেক বিতরণ করেন তিনি।

১৬ জুন মঙ্গলবার সকালে বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে মতবিনিময় সভায় বেলকুচি উপজেলা সমাজসেবা অফিসার দেবাশীষ কুমার ঘোষ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।
এসময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার ভূমি ইশরাত জাহান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ নাহিদা ইয়াসমিন, বেলকুচি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নাজমুল হাসান, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ গোলাম আজম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আল মাসুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাব্বির আহমেদ শুভ, উপজেলা আইসিটি অফিসার ঈমান আলী, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি উপজেলা শাখার সভাপতি মোঃ রেজাউল করিম সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শিক্ষক শিক্ষিকাগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com