June 12, 2026, 1:03 am

শিরোনাম :
আদমদীঘিতে রোগীদের খাবার পানির একমাত্র টিউবওয়েল অকেজো, জানেন না দায়িত্বরত আরএমও মামলার আসামি বুলেট ফারুক ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার টেকনাফে সাবেক কৃষক দল নেতার ওপর হামলা ও অপহরণের চেষ্টার অভিযোগ, গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে প্রেরণ নওগাঁয় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সচেতন তামূলক কর্মসূচি পালন বেলকুচি বিতর্ক সংসদের প্রথম বর্ষপূর্তিতে কার্য নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত নোয়াখালীর বিভিন্ন সড়কের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ যুবদল নেতা নূরুল আমিন খানের বিশ্ব পরিবেশ দিবস ২০২৬” উদযাপন উপলক্ষে ইএসডিও গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ নাগেশ্বরীতে প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নন্দীগ্রামে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নওগাঁয় পুকুর নিয়ে বিরোধ: মিথ্যা মামলার দিয়ে হয়রানির অভিযোগ

বেলকুচিতে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি : “সরকারি খরচে বিরোধ শেষ সবার আগে বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২৮শে এপ্রিল মঙ্গলবার সকালে বেলকুচি উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলায় এসে শেষ হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় এলাকায় বিভিন্ন পর্যায়ের ভুক্তভোগীরা প্রশাসনিক সহযোগিতার পাশাপাশি ব্রাক ও এনজিও’র মাধ্যমে কিভাবে আইনী সহযোগিতায় উপকৃত হয়েছে সেসব বিষয়ে ব্যক্ত করেন ভুক্তভোগীরা।
আলোচনায় বলা হয় সুবিধা বঞ্চিত বিভিন্ন পর্যায়ের মানুষগুলো অনেকেই টাকার অভাবে আইনী পদক্ষেপ নিতে পারে না, তাদের জন্য বিনামূল্যে আইনের সহযোগিতা ব্যবস্থা কেন্দ্র উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে রয়েছে, যেখানে বিনা খরচে উপযুক্ত বিচার শালীশের মাধ্যমে ভুক্তভোগীর পাশে দাড়িয়ে সেবা প্রদান করা হয়।
জাতীয় আইনগত সহায়তা দিবস অনুষ্ঠানে আলোচনা সভার সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা সমাজসেবা অফিসার দেবাশীষ কুমার ঘোষ, বেলকুচি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, বেলকুচি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ হাসনাত জাহান, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি উপজেলা শাখার সভাপতি মোঃ রেজাউল করিম, রাজাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম, ধুকুরিয়াবেড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ হাসমত আলী সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *