• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:২৬
শিরোনামঃ
বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে গুরুতর দগ্ধ হনুফা বেগম ৯ দিন পর মৃত্যু ধামইরহাটে আন্তর্জাতিক যুব দিবস পালিত। নন্দীগ্রামে নানা আয়োজনে দৈনিক করতোয়া সুবর্ণজয়ন্তী পালিত আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ নোয়াখালীতে গ্যাস সরবরাহ বন্ধ, বিপাকে গ্রাহকরা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ! কমিটি অনুমোদনের পর কক্সবাজারের দুই এমপিকে টেকনাফ উপজেলা মহিলা দলের ফুলেল শুভেচ্ছা আমার বাবা যে পথ রেখে গেছেন সেই পথের পায়ের ছাপ ধরে হাঁটতে চাই,লালপুরে পুতুল দুমকিতে চরম উত্তেজনা: ইউএনও’র অপসারণ দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম! রেজুখাল বিজিবি চেকপোস্টে পৃথক অভিযান ৭ হাজার ১০০ পিস ইয়াবাসহ ৪ পাচারকারী আটক

বেরোবিতে ২০২৫-২০২৬ অর্থবছরের গবেষণা প্রকল্পের ১ম সেমিনার অনুষ্ঠিত

Reporter Name / ১৬৩ Time View
সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

রংপুর অফিসঃ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ ২০২৫-২০২৬ অর্থবছরের গবেষণা প্রকল্প-২০২৬ এর ১ম সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে গবেষণা ও সম্পসারণ দপ্তরের আয়োজনে এই সেমিনারটি সম্পন্ন হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের স্তরে উন্নীত করতে হলে মানসম্মত গবেষণার কোনো বিকল্প নেই। বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়ে গবেষণাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এবং গবেষকদের সর্বোচ্চ সহযোগিতা প্রদানে অঙ্গীকারবদ্ধ। তিনি আরও বলেন, এই গবেষণা প্রকল্পগুলোর মাধ্যমেই দেশ ও সমাজ নতুন দিকনির্দেশনা পাবে এবং বিশ্ববিদ্যালয় বিশ্ব র‍্যাঙ্কিংয়ে সম্মানজনক অবস্থানে পৌঁছাতে সক্ষম হবে।

গবেষণা ও সম্পসারণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিকের সভাপতিত্বে সেমিনারে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. সুমন কুমার দেবনাথ এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও প্রক্টর প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান উপস্থিত ছিলেন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের বিভাগসমূহের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com