• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:৩৮
শিরোনামঃ
আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের চুরি যাওয়া তথ্য প্রযুক্তি সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার-২ মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবারও ঈর্ষনীয় সফল্য; প্রশংসায় ভাসছেন শিক্ষকরা : ধরণী কাঁদিয়ে পরলোকে পাড়ি জমালেন সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর বিশ্বাস হ্নীলায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে সভা অনুষ্ঠিত ফুলবাড়ীর কাশিপুরে ক্যাসিনো সম্রাট দের বিরুদ্ধ্যে স্থানিয়দের অভিযোগ সাজাপ্রাপ্ত ০২(দুই) জন পলাতক আসামী গ্রেফতার সাপাহারে জলাবদ্ধতায় জনদুর্ভোগ, ক্ষতিগ্রস্ত অসহায় নারীর বাড়ি পদ্মা নদীতে আবারো এলোপাতাড়ি গুলিবর্ষণ, লালপুরের ৪ জেলে আহত রাজশাহীর গোদাগাড়ীতে মাদক বিরোধী এসিল্যান্ডের অভিযানে ২ মাদকসেবীকে কারাগারে ঢাকা মহানগর ছাত্রলীগের নেতা এখন নেত্রকোনার কৃষি কর্মকর্তা

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পোরশায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১১৮ Time View
শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

পোরশা(নওগাঁ)প্রতিনিধিঃ

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নওগাঁর পোরশায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে শুক্রবার বিকালে তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম কাইয়ুম শাহ্ চৌধুরীর চাতালে শোক সভা ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী ও সাবেক সাধারন সম্পাদক লায়ন মাসুদ রানা। সাবেক সহসাংগঠনিক সম্পাদক আজাহার আলীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শফিউদ্দিন মন্ডল। সভায় সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আতœার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। এসময় বিএনপি নেতা আব্দুল গণি, আবুল কাশেম, ইব্রাহীম আলী, সানাউল্লাহ মন্ডল, যুবদল নেতার ইকবাল হাসান শাহ্, এনামুল হক শাহ সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com