• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৪২
শিরোনামঃ
বাঘায় ভয়াবহ অগ্নিকাণ্ড: নগদ ৩ লক্ষ টাকাসহ ১০টি ঘর ভস্মীভূত! বীর মুক্তিযোদ্ধা ও অবসর সেনা মোজাফফর আলী ভূঁইয়ার মৃত্যু:রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নন্দীগ্রামে চিকিৎসাসেবাকে আরও জনবান্ধব করতে ডা. লিটনের চেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি পোরশায় কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন সান্তাহারে পিরানহা মাছ চাষ করায় অভিযান; দুই মাছ চাষীকে অর্থদণ্ড প্রদান কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত র‌্যাগিংয়ের নির্মমতায় হাসপাতালে পবিপ্রবি শিক্ষার্থী, তদন্তে প্রশাসন নওগাঁয় জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসার খরচ মেটাতে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ ইউএনও কার্যালয়ে হামলা ও ৬ সাংবাদিককে মারধর: দুই ওসির প্রত্যাহার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে মরহুম কোকোর জন্মবার্ষিকীতে শিক্ষার্থীদের মাঝে স্বেচ্ছাসেবকদলের চারা বিতরণ

বিয়ের জন্য প্রেমিকার আস্থা অর্জনে পুলিশের ভূয়া আইডি কার্ড বানাতে এসে রংপুরে যুবক আটক

Reporter Name / ১১৭ Time View
মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

রংপুর অফিসঃ
বিয়ের জন্য প্রেমিকার আস্থা অর্জনে পুলিশের ভূয়া আইডি কার্ড বানাতে এসে রংপুরে মোস্তাফিজুর রহমান (৩০) এক যুবক আটক হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে রংপুর প্রেসক্লাবের একটি দোকান থেকে তাকে আটক করা হয়। মোস্তাফিজুর রহমান দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার দুমাইল গ্রামের মোখলেছার রহমানের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন, মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি শাহজাহান আলী।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, দুপুরে প্রেসক্লাবের আর.টি প্রেসে এসে সহকারী পুলিশ সুপারের একটি ভূয়া আইডি কার্ড বানান মোস্তাফিজুর। এনিয়ে দোকান কর্মচারীদের সন্দেহ হলে তারা প্রেসক্লাব এলাকায় থাকা পুলিশকে জানায়। পুলিশ জিজ্ঞাসাবাদ করলে মোস্তাফিজুর জানায়, তিনি রাজমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করলেও প্রেমিকাকে পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। বিয়ের জন্য প্রেমিকার আস্থা অর্জনে তিনি পুলিশ কর্মকর্তার আইডি কার্ড বানান।
ওসি শাহজাহান আলী বলেন, মোস্তাফিজুরের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা জানিয়েছে মোস্তাফিজুরের মানসিক সমস্যা রয়েছে। আমরা সিনিয়র স্যারের সাথে কথা বলে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com