• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০৬
শিরোনামঃ
মাদক বিরোধী ফুটবল ম্যাচে বাকেরগঞ্জের বিপক্ষে দুমকির দাপুটে জয় রাজশাহীর গোদাগাড়ীতে ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য ঘিরে চাঞ্চল্য পড়াশোনা করে ভালো মানুষ হও, তোমাদের অপেক্ষায় দেশ—এমপি মোশারফ স্ত্রীর সাথে অভিমান করে বাকেরগঞ্জে যুবকের আত্মহত্যা পোরশায় উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানকে বাজিনাপুকুর-শিমুলডাঙ্গা গ্রামবাসীর সংবর্ধনা প্রদান মাদক সেবনের সংবাদ প্রকাশের জেরে নীলফামারীতে সাংবাদিকের ওপর হামলা নন্দীগ্রামে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ডা. লিটনের প্রচেষ্টায় ভায়া মেডিকেল ক্যাম্প ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক ১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন পবিপ্রবিতে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদ্বোধন করলেন ভিসি ড. হেমায়েত জাহান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে ঘিরে উজ্জীবিত রংপুরের নেতাকর্মীরা

Reporter Name / ১৬১ Time View
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

 রংপুর অফিসঃ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে ঘিরে উজ্জীবিত রংপুরের নেতাকর্মীরা। রংপুর জেলায় বৃহৎ জনসভা করার লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। তারেক রহমানের রংপুর বিভাগে আগমনে পাল্টে যেতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের হিসেব-নিকেশ বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
তারেক রহমানের আগমনকে ঘিরে বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) দুপুরে জনসভাস্থল কালেক্টরেট ঈদগা মাঠ পরিদর্শন করেন, বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, জেলা বিএনপি’র আহ্বায়ক সাইফুল ইসলাম, মহানগরের আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাড. মাহফুজ-উন-নবী ডনসহ অন্যরা। এ সময় নেতারা মাঠ পরিদর্শন করে সমাবেশ সফলভাবে সম্পন্ন করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দিক-নির্দেশনা দেন। বিএনপি নেতাকর্মীরা বলছেন, রংপুরের জনসভায় তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত। আগামীতে বিএনপি সরকার গঠন করবে এবং রংপুরকে বৈষম্যমুক্ত করে উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে যাবেন তারেক রহমান। রংপুরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা-স্বাস্থ্যসহ সার্বিক উন্নয়নে বিএনপি রংপুর বিভাগের পক্ষ থেকে তারেক রহমানের কাছে নানা দাবী তুলে ধরা হবে। এদিকে জনসভায় অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলাবাহিনী ব্যাপক তৎপর রয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, শুক্রবার জনসভাস্থল, বিভিন্ন সড়ক, নগরীর প্রবেশ মুখে পোষাকধারী ও সাদাপোষাকে পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া পুরো নগরীতে গোয়েন্দা নজরদারী বাড়ানো হয়েছে।
জিয়া সংসদের কেন্দ্রীয় নেতা রাজিব চৌধুরী বলেন, বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের রংপুরে আগমনকে ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছে। রংপুর বিভাগের ৮ জেলা থেকে নেতাকর্মীসহ সাধারণ মানুষ দলে দলে এ জনসভায় অংশগ্রহণ করবেন। তারেক রহমানের আগমনে আমরা অনেক আনন্দিত।
সাবেক এমপি সাহিদার রহমান জোসনা বলেন, তারেক রহমান রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়নে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি দেশের প্রধানমন্ত্রী হয়ে সেই সংস্কার বাস্তবায়ন করবেন। তিনি নারীদের অধিকার রক্ষা ও এগিয়ে নিতে বিশেষ গুরুত্ব দেবেন বলে প্রত্যাশা করছি। আমরা অধীর আগ্রহে তাঁর আগমনের জন্য অপেক্ষা করছি।
মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু ও সদস্য সচিব অ্যাড. মাহফুজ-উন-নবী ডন বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভার মাধ্যমে রংপুর বিভাগে ভোটের সমীকরন পাল্টে যাবে। তার আগমনের কারণে নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে আমরা প্রস্তুতি নিয়েছি।
বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু বলেন, রংপুর বিভাগে তিস্তা মহাপরিকল্পনাসহ নানা সমস্যা, উন্নয়ন বঞ্চনা নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে একাধিকবার কথা হয়েছে। তিনি আমাদের সমস্যা সম্পর্কে অবগত। তিনি জনসভায় রংপুরের উন্নয়নে তাঁর পরিকল্পনার কথা জানিয়ে যাবেন। এ জনসভা সফলভাবে সম্পন্ন করতে আমরা যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছি।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় নিরাপত্তা দিতে পুলিশ মাঠে কাজ করছে। আশা করছি পুলিশী তৎপরতার কারণে জনসভাকে ঘিরে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com