• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৩৫
শিরোনামঃ
আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের চুরি যাওয়া তথ্য প্রযুক্তি সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার-২ মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবারও ঈর্ষনীয় সফল্য; প্রশংসায় ভাসছেন শিক্ষকরা : ধরণী কাঁদিয়ে পরলোকে পাড়ি জমালেন সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর বিশ্বাস হ্নীলায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে সভা অনুষ্ঠিত ফুলবাড়ীর কাশিপুরে ক্যাসিনো সম্রাট দের বিরুদ্ধ্যে স্থানিয়দের অভিযোগ সাজাপ্রাপ্ত ০২(দুই) জন পলাতক আসামী গ্রেফতার সাপাহারে জলাবদ্ধতায় জনদুর্ভোগ, ক্ষতিগ্রস্ত অসহায় নারীর বাড়ি পদ্মা নদীতে আবারো এলোপাতাড়ি গুলিবর্ষণ, লালপুরের ৪ জেলে আহত রাজশাহীর গোদাগাড়ীতে মাদক বিরোধী এসিল্যান্ডের অভিযানে ২ মাদকসেবীকে কারাগারে ঢাকা মহানগর ছাত্রলীগের নেতা এখন নেত্রকোনার কৃষি কর্মকর্তা

বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল একমাত্র সন্তানের

Reporter Name / ৬৭ Time View
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধিঃ                    নাটোরের লালপুর উপজেলায় বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছে আট বছরের শিশু আব্দুল্লাহ। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মোহরকয়া হাটপাড়া এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশাচালক আল আমিন বাড়িতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে হঠাৎ বিদ্যুতায়িত হয়ে পড়েন। বিদ্যুতের তারে আটকে অসহায়ভাবে চিৎকার করতে থাকেন তিনি। বাবার সেই আর্তনাদ শুনে ছোট্ট ছেলে আব্দুল্লাহ ছুটে আসে। পরিস্থিতির ভয়াবহতা না বুঝেই বাবাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে বাবাকে স্পর্শ করলে সেও বিদ্যুতের তীব্র ঝাঁকুনিতে আক্রান্ত হয়।

এসময় মা আসমা খাতুন দ্রুত বাড়ির মেইন সুইচ বন্ধ করে সাহসিকতার পরিচয় দেন। এতে আল আমিনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও গুরুতর আহত হয়ে পড়ে শিশু আব্দুল্লাহ।

পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুল্লাহ স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের নার্সারির ছাত্র এবং আল আমিন-আসমা খাতুন দম্পতির একমাত্র সন্তান ছিল। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছেন তার পরিবার ও স্বজনরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com