• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫২
শিরোনামঃ
বাকেরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে ইমাম-কাজী-পুরোহিত-পাদ্রীদের বিশেষ কর্মশালা নন্দীগ্রামে পারিবারিক দ্বন্দ-কলহের জেরে গ্যাস ট্যাবলেট সেবনে গৃহবধূর মৃত্যু নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে দই-মিষ্টির দোকানে ২০হাজার টাকা জরিমানা বেলকুচিতে ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা বাকেরগঞ্জ গ্রিন লাইফ ক্লিনিকের ব্যবসার অদৃশ্য সিন্ডিকেট :সেবার নামে ক্লিনিকে চলছে ব্যবসা বাণিজ্য পোরশায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত পোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগ গ্রাম থেকে শহর—উন্নয়নের সুবিধা পৌঁছাবে সবার ঘরে: নন্দীগ্রামে এমপি মোশারফ রাজশাহীতে যুবকের ভাসমান লাশ উদ্ধার

বাঘায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন!

Reporter Name / ৮৬ Time View
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ
“হাম-রুবেলা দূর করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি” এই লক্ষ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় রাজশাহীর বাঘা উপজেলাতেও আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬। আজ সোমবার (২০ এপ্রিল) সকালে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

টিকা কার্যক্রমের উদ্বোধন করেন বাঘা উপজেলা প্রশাসক শাম্মী আক্তার ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এই বিশেষ টিকাদান কার্যক্রম আজ ২০ এপ্রিল ২০২৬ থেকে শুরু হয়ে আগামী ১০ মে ২০২৬ পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। এই ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে হাম-রুবেলার প্রতিষেধক টিকা প্রদান করা হবে।

অনুষ্ঠানের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে, বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক শাম্মী আক্তার তাঁর নিজের সন্তানকে টিকা প্রদানের মাধ্যমে এই ক্যাম্পেইনের শুভ সূচনা করেন। এর মাধ্যমে সাধারণ জনগণের মাঝে টিকার নিরাপত্তা ও গুরুত্ব সম্পর্কে এক ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল), মেডিকেল অফিসার (আইসিটি), টিকাদান সংশ্লিষ্ট হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, বাঘাবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে যেন তারা নির্দিষ্ট সময়ের মধ্যে নিকটস্থ টিকাদান কেন্দ্রে গিয়ে তাদের শিশুদের টিকা প্রাপ্তি নিশ্চিত করেন। এছাড়াও শিশু স্বাস্থ্যের সুরক্ষায় এই ক্যাম্পেইন সফল করতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com