• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২৪
শিরোনামঃ
নওগাঁর সাপাহারে আমের দাম কম, চাষিদের মুখে হাসি নেই আমরা জুলাই যোদ্ধা’ নীলফামারী জেলা শাখার প্রধান উপদেষ্টা হলেন ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন বাঘায় নবনির্বাচিত সংসদ সদস্য আবু সাইদ চাঁদ’কে সংবর্ধনা। দপদপিয়ায় নারীর নেতৃত্ব: সংরক্ষিত আসনে মোসাঃ নীলা আক্তারের প্রার্থীতা ঘোষণা বাকেরগঞ্জে মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে তৃষ্ণার্তদের মাঝে শরবত বিতরণ নির্মাণের কয়েক বছরে মধ্যেই  ধসে পড়ল কালিগঙ্গা সেতুর সংযোগ সড়ক!  চরম ঝুঁকিতে লাখ লাখ মানু টেকনাফে বিজিবি’র যৌথ অভিযান: মায়ানমার হতে পাচারকৃত ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার নন্দীগ্রামে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার শুভ উদ্বোধনের মধ্য দিয়ে পর্দা উঠল টিসিএ কাপ সিজন-২ (২০২৬)

বাঘায় বাড়ির আঙ্গিনায় গাঁজার গাছ, আটক ১!

Reporter Name / ৪৩৭ Time View
শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী।
রাজশাহীর বাঘায় মাদক বিরোধী অভিযানে নিজ বাড়ির আঙ্গিনা থেকে একটি গাঁজার গাছসহ এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।আটককৃত ব্যক্তি বাঘা পৌরসভার চকছাতারী গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে হাফিজুল ইসলাম (৪০)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, বাঘা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে বাঘা পৌরসভার অন্তর্গত চকছাতারী গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে মো: হাফিজুল ইসলাম (৪০) নিজ বাড়িতে মাদকদ্রব্য হিসেবে অবৈধ নিষিদ্ধ গাঁজার গাছ রোপন করে আসছিল। বিশ্বস্ত গুপ্তচরের মাধ্যমে সঠিক তথ্য সংগ্রহ করে এবং প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই করে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হকের দিক-নির্দেশনায় এস আই তুহিনের নেতৃত্বে এসআই প্রদ্যুৎ কুমার প্রামাণিক ও ফোর্সসহ শুক্রবার (১২ ডিসেম্বর) দিনগত রাত ৯ টার দিকে হাফিজুল কে আটক করে এবং তার দেখানো ও স্বীকারোক্তি মোতাবেক উক্ত গাঁজার গাছটি তার হেফাজত থেকে জব্দ করা হয়। সে বেশ কিছুদিন পূর্বে গাছটি রোপন করে নিয়মিত পরিচর্যার মাধ্যমে সেবন ও বিক্রয়ের প্রায় উপযোগী করে তুলেছিল। পুলিশ কর্তৃক আটকের পর সে বিস্তারিত ঘটনা স্বীকার করে।

এবিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আমরা বদ্ধপরিকর। মাদকদ্রব্যের বিরুদ্ধে আমাদের এ অভিযান চলমান থাকবে।

এছাড়াও তিনি মাদকদ্রব্যসহ যেকোনো ধর্তব্য অপরাধের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com