• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৯
শিরোনামঃ
মাদক বিরোধী ফুটবল ম্যাচে বাকেরগঞ্জের বিপক্ষে দুমকির দাপুটে জয় রাজশাহীর গোদাগাড়ীতে ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য ঘিরে চাঞ্চল্য পড়াশোনা করে ভালো মানুষ হও, তোমাদের অপেক্ষায় দেশ—এমপি মোশারফ স্ত্রীর সাথে অভিমান করে বাকেরগঞ্জে যুবকের আত্মহত্যা পোরশায় উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানকে বাজিনাপুকুর-শিমুলডাঙ্গা গ্রামবাসীর সংবর্ধনা প্রদান মাদক সেবনের সংবাদ প্রকাশের জেরে নীলফামারীতে সাংবাদিকের ওপর হামলা নন্দীগ্রামে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ডা. লিটনের প্রচেষ্টায় ভায়া মেডিকেল ক্যাম্প ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক ১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন পবিপ্রবিতে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদ্বোধন করলেন ভিসি ড. হেমায়েত জাহান

বাকেরগঞ্জে ৩ অবৈধ ইটভাটায় অভিযান: ৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা।

Reporter Name / ১৯৮ Time View
রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

ইসলাম বরিশালঃ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রোববার (১১ জানুয়ারি) দিনব্যাপী পরিচালিত এই অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩টি মামলায় মোট ৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বাকেরগঞ্জ ​উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজ-এর নির্দেশনায় এই অভিযান পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার।

অভিযানে চিহ্নিত তিনটি অবৈধ ইটভাটা হলো— ১. দুবাই ব্রিকস, ২. খান ব্রিকস ও ৩. ওয়ান স্টার ব্রিকস। অভিযান চলাকালীন ভাটাসমূহের নিষিদ্ধ চিমনি ভেঙে ফেলা হয় এবং বিপুল পরিমাণ অবৈধ কাঁচা ও পোড়ানো ইট বিনষ্ট করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com