• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৫৮
শিরোনামঃ
রাজশাহীতে যুবকের ভাসমান লাশ উদ্ধার রাজশাহীর বাঘায় জমি কট-বন্ধকীর টাকা নিয়ে বিরোধের জেরে হাতাহাতি, নিহত-১ হাসপাতালে চিকিৎসাধীন প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল নওগাঁয় পরিবেশবাদী সাংবাদিক প্রশিক্ষণ অনুষ্ঠিত নন্দীগ্রামে সোনালি স্বপ্ন বুকে নিয়ে রোপা আমন চাষে ব্যস্ত কৃষকরা রেল ভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযোগ দিয়ে প্রায় ১ মাসেও কোন প্রতিকার পাচ্ছে না এলাকাবাসী পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা”

বাকেরগঞ্জে ফার্মেসীতে মোবাইল কোর্টের যৌথ অভিযান, ৯০ হাজার টাকা জরিমানা

Reporter Name / ১৭৫ Time View
সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

মাইনুল ইসলাম বরিশালঃ

বরিশালের বাকেরগঞ্জে ফার্মেসীর দোকানে যৌথ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৪টি দোকানের ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২ ফ্রেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার এ যৌথ অভিযান পরিচালনা করেন। যৌথ অভিযানের সময় বাংলাদেশ সেনাবাহিনী, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর, নিরাপদ খাদ্য দপ্তর ও ঔষধ প্রশাসন অধিদপ্তর সহযোগিতা করে।

অভিযানে লেবুখালী ক্যান্টনমেন্ট সংলগ্ন বাজারের ভাই ভাই ফার্মেসিকে ১০ হাজার, মোল্লা মেডিসিনকে ৫০ হাজার, ইয়ামিন মেডিসিন কর্নারকে ২০ হাজার ও রায়হান ড্রাগ হাউজকে ১০ হাজার টাকা করে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার বলেন, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি ও লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করার অপরাধে ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩ অনুযায়ী ৪টি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com