• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৮
শিরোনামঃ
বাঘায় ভয়াবহ অগ্নিকাণ্ড: নগদ ৩ লক্ষ টাকাসহ ১০টি ঘর ভস্মীভূত! বীর মুক্তিযোদ্ধা ও অবসর সেনা মোজাফফর আলী ভূঁইয়ার মৃত্যু:রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নন্দীগ্রামে চিকিৎসাসেবাকে আরও জনবান্ধব করতে ডা. লিটনের চেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি পোরশায় কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন সান্তাহারে পিরানহা মাছ চাষ করায় অভিযান; দুই মাছ চাষীকে অর্থদণ্ড প্রদান কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত র‌্যাগিংয়ের নির্মমতায় হাসপাতালে পবিপ্রবি শিক্ষার্থী, তদন্তে প্রশাসন নওগাঁয় জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসার খরচ মেটাতে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ ইউএনও কার্যালয়ে হামলা ও ৬ সাংবাদিককে মারধর: দুই ওসির প্রত্যাহার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে মরহুম কোকোর জন্মবার্ষিকীতে শিক্ষার্থীদের মাঝে স্বেচ্ছাসেবকদলের চারা বিতরণ

বাকেরগঞ্জে অন্যের জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ ইঞ্জিনিয়ার আবুল বসারের বিরুদ্ধে।

Reporter Name / ২০৮ Time View
মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

মাইনুল ইসলাম বরিশালঃ

বরিশালের বাকেরগঞ্জ কলসকাঠী ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামে ব্যক্তিমালিকানাধীন জমি দখল করে ভেকু (এক্সকাভেটর) দিয়ে মাটি কেটে অবৈধভাবে সড়ক নির্মাণের অভিযোগ উঠেছে গণপূর্তর ইঞ্জিনিয়ার আবুল বাশারের বিরুদ্ধে। এতে জমির প্রকৃত মালিকসহ স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী মোঃ আলকাচ হাওলাদার অভিযোগ করে বলেন, এলাকার প্রভাবশালী ইঞ্জি: আবুল বাশার কোনো ধরনের সরকারি অনুমতি কিংবা মালিকদের সম্মতি ছাড়াই জোরপূর্বক জমির ওপর দিয়ে সড়ক নির্মাণের কাজ শুরু করেছেন। ভেকু দিয়ে মাটি কাটার ফলে জমির স্বাভাবিক অবস্থান নষ্ট হয়ে গেছে এবং ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি আমাদের জমি দখল করে তাদের ব্যক্তি মালিকানাধীন সড়ক নির্মাণ করছে।
আলকাচ হাওলাদার আরো জানান, এর আগে গত ১৬ই জানুয়ারি রাতে আবুল বাশার আমাদের জমি দখল করে সড়ক নির্মাণের চেষ্টা চালালে ওই দিনই আমি বাকেরগঞ্জ থানা একটি লিখিত অভিযোগ দায়ের করি। তবে পুলিশের পক্ষ থেকে কোন কার্যকরী ব্যবস্থা না নেওয়া আজ ২০ জানুয়ারি তারা আবার আমাদের জমি দখল করে সড়ক নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।
ভুক্তভোগীরা জানান, ২০ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ৮ টা থেকে তাদের জমিতে প্রবেশ করে মাটি কাটার কাজ চালানো হয়। এ সময় মাটি কাটা নেতৃত্ব দেয় আবুল বাশার সহ ৫০ জনের একটি বাহিনী। বাধা দিতে গেলে সংশ্লিষ্টরা হুমকি-ধামকি দেন। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, এভাবে জমি দখল ও অবৈধ সড়ক নির্মাণ আইনের সুস্পষ্ট লঙ্ঘন। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে ভবিষ্যতে বড় ধরনের সংঘাতের আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত আবুল বাশারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি।ভুক্তভোগীরা অবিলম্বে অবৈধ সড়ক নির্মাণ বন্ধ করে দখলমুক্ত করার পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ওসি কেএম সোহেল রানা বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। যখন খবর পেয়েছি অবৈধ ভাবে জমি দখল করে মাটি কেটে সড়ক নির্মাণ চলছে। সেখানে পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com