• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২৪
শিরোনামঃ
শুভ উদ্বোধনের মধ্য দিয়ে পর্দা উঠল টিসিএ কাপ সিজন-২ (২০২৬) ২৮ জুন চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা গণমাধ্যমে বড় গডফাদারদের নাম না আসা নিয়ে জনমনে প্রশ্ন নন্দীগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত নন্দীগ্রামে ইউএনও ও ওসি’র সাথে উপজেলা পূজা উদযাপন পরিষদের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় নওগাঁর মহাদেবপুরে ইউনিয়ন ভূমি অফিসে ঘুষের অভিযোগে কর্মকর্তাকে শোকজ বাকেরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, যৌতুকের দাবিতে বিষপান করিয়ে হত্যার অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে রাজশাহীতে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল! বিজিবির তৎপরতায় ৫ ঘণ্টার অভিযানে ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার সংগ্রামকে জয় করে স্বপ্ন পূরণ: জান্নাতুল ফেরদৌসের অনুপ্রেরণার গল্প

বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি অনুষ্ঠিত

Reporter Name / ২১১ Time View
রবিবার, ১৫ মার্চ, ২০২৬

 

মোঃ জাহিদুল ইসলাম, ক্রাইম রিপোর্টারঃ

বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান মাসের ২৫তম দিনে রবিবার (১৫ মার্চ) বরগুনা শহরের হোটেল বে অব বেঙ্গলে এ দোয়া ও ইফতার পার্টির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান ডাব্লিউ’র সঞ্চালনায় এবং সংগঠনের বরগুনা জেলা শাখার সভাপতি ও রাজধানী টিভির বরগুনা জেলা প্রতিনিধি মোঃ হাফিজুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদিক।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম, ওসি তদন্ত ইউনুস আলী ফরাজি, বরগুনা জেলা যুবদলের সভাপতি কামরুজ্জামান জাহিদ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি মো. সানানউল্লাহ সানি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সেক্রেটারি আব্দুস শাকুর। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আগত অতিথিরা পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করেন। ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদিক ও আমতলী সদর থানার অফিসার ইনচার্জ আবদুল আলিম।

বক্তারা বলেন, সমাজের উন্নয়ন ও গণতন্ত্রের অগ্রযাত্রায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মোঃ হাফিজুর রহমান খান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সাংবাদিকদের কল্যাণ ও পেশাগত মানোন্নয়নে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ সবসময় কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com