• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৫৬
শিরোনামঃ
রাজশাহীতে যুবকের ভাসমান লাশ উদ্ধার রাজশাহীর বাঘায় জমি কট-বন্ধকীর টাকা নিয়ে বিরোধের জেরে হাতাহাতি, নিহত-১ হাসপাতালে চিকিৎসাধীন প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল নওগাঁয় পরিবেশবাদী সাংবাদিক প্রশিক্ষণ অনুষ্ঠিত নন্দীগ্রামে সোনালি স্বপ্ন বুকে নিয়ে রোপা আমন চাষে ব্যস্ত কৃষকরা রেল ভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযোগ দিয়ে প্রায় ১ মাসেও কোন প্রতিকার পাচ্ছে না এলাকাবাসী পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা”

বগুড়ার শেরপুরে জিয়া সাইবার ফোর্সের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিল

Reporter Name / ৫৬৯ Time View
মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলা জিয়া সাইবার ফোর্সের উদ্যোগে মুমূর্ষু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫ টায় শেরপুর উপজেলার মির্জাপুর বাজার কওমিয়া হাফেজিয়া মাদ্রাসায় কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি মোঃ লিটন আহম্মেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মহসীন আলী, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নজরুল ইসলাম জাকি, বগুড়া জেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, শেরপুর উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ রাকিবুল হাসান, সহ-সভাপতি মোঃ শরিফুল ইসলাম, মোঃ তাইজুল ইসলাম, মোঃ আরিফুল ইসলাম রশিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ সরকার, প্রচার সম্পাদক মোঃ হৃদয় হাসান, শিল্প বিষয়ক সম্পাদক মোঃ নাঈম ইসলাম, সদস্য মোঃ আশিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে তার অবদান অবিস্মরণীয়। দেশবাসীর ভালোবাসা ও আল্লাহর অশেষ রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে দেশনেত্রীর রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com