• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২৬
শিরোনামঃ
সাপাহারে আদালতের আদেশ ও নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা সাতক্ষীরা শহরে মাদকের ছড়াছড়ি প্রশাসনের ভূমিকা নিরব —– নওগাঁর সাপাহারে আমের দাম কম, চাষিদের মুখে হাসি নেই আমরা জুলাই যোদ্ধা’ নীলফামারী জেলা শাখার প্রধান উপদেষ্টা হলেন ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন বাঘায় নবনির্বাচিত সংসদ সদস্য আবু সাইদ চাঁদ’কে সংবর্ধনা। দপদপিয়ায় নারীর নেতৃত্ব: সংরক্ষিত আসনে মোসাঃ নীলা আক্তারের প্রার্থীতা ঘোষণা বাকেরগঞ্জে মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে তৃষ্ণার্তদের মাঝে শরবত বিতরণ নির্মাণের কয়েক বছরে মধ্যেই  ধসে পড়ল কালিগঙ্গা সেতুর সংযোগ সড়ক!  চরম ঝুঁকিতে লাখ লাখ মানু

বগুড়ার শেরপুরে জিয়া সাইবার ফোর্সের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিল

Reporter Name / ৪৭১ Time View
মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ  বগুড়ার শেরপুর উপজেলা জিয়া সাইবার ফোর্সের উদ্যোগে মুমূর্ষু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫ টায় শেরপুর উপজেলার মির্জাপুর বাজার কওমিয়া হাফেজিয়া মাদ্রাসায় কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি মোঃ লিটন আহম্মেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মহসীন আলী, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নজরুল ইসলাম জাকি, বগুড়া জেলা জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, শেরপুর উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ রাকিবুল হাসান, সহ-সভাপতি মোঃ শরিফুল ইসলাম, মোঃ তাইজুল ইসলাম, মোঃ আরিফুল ইসলাম রশিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ সরকার, প্রচার সম্পাদক মোঃ হৃদয় হাসান, শিল্প বিষয়ক সম্পাদক মোঃ নাঈম ইসলাম, সদস্য মোঃ আশিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে তার অবদান অবিস্মরণীয়। দেশবাসীর ভালোবাসা ও আল্লাহর অশেষ রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে দেশনেত্রীর রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com