June 17, 2026, 1:17 am

শিরোনাম :
নওগাঁর মান্দায় নিজ অর্থায়নে সমাজসেবক লুৎফরের রাস্তা সংস্কার নানা আয়োজনে নওগাঁয় বর্ষা উৎসব পালিত সাপাহারে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান: টেকনাফে ৬ কোটি ৫০ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক বেলকুচিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে ডিসির মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ হ্নীলা ইউনিয়ন: নিম্নমানের ইট দিয়ে সড়ক সংস্কারের অভিযোগ, ফুসে উঠেছে এলাকাবাসী নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা নওগাঁ শহরের নিরাপত্তায় ডিজিটাল নাইট ভিশন এআই সিসিটিভি ক্যামেরা স্থপনের উদ্যোগ পুলিশ সুপারের সান্তাহারে ১২ কেজি গাজা ও একটি পালসার মোটরসাইকেল উদ্ধার রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের ভেতরে বসবাসরত স্থানীয়দের অধিকার রক্ষায় অবস্থান কর্মসূচি ঘোষণা

প্রধান উপদেষ্টার সাথে খালেদা জিয়ার একান্ত বৈঠক

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২১ নভেম্বর) ঢাকা সেনা নিবাসে সেনাকুঞ্জে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান দৈনিক বাংলার গৌরবকে জানান খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছানোর পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে একান্তে কয়েক মিনিট কথা বলেন। তবে, খালেদা জিয়া ও প্রধান উপদেষ্টার আলাপের বিষয়বস্তু কী ছিল তা জানা যায়নি তিনি।

এদিকে, প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সাইডলাইনে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পারস্পরিক সৌজন্য মতবিনিময়  করেন।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন এবং তার সুস্থতা কামনা করেন।

এদিকেবি এনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। তিনি প্রধান উপদেষ্টার সহধর্মিণী আফরোজী ইউনূসের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং শুভকামনা জানান।

এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *