• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৩২
শিরোনামঃ
বাঘায় ভয়াবহ অগ্নিকাণ্ড: নগদ ৩ লক্ষ টাকাসহ ১০টি ঘর ভস্মীভূত! বীর মুক্তিযোদ্ধা ও অবসর সেনা মোজাফফর আলী ভূঁইয়ার মৃত্যু:রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নন্দীগ্রামে চিকিৎসাসেবাকে আরও জনবান্ধব করতে ডা. লিটনের চেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি পোরশায় কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন সান্তাহারে পিরানহা মাছ চাষ করায় অভিযান; দুই মাছ চাষীকে অর্থদণ্ড প্রদান কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত র‌্যাগিংয়ের নির্মমতায় হাসপাতালে পবিপ্রবি শিক্ষার্থী, তদন্তে প্রশাসন নওগাঁয় জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসার খরচ মেটাতে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ ইউএনও কার্যালয়ে হামলা ও ৬ সাংবাদিককে মারধর: দুই ওসির প্রত্যাহার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে মরহুম কোকোর জন্মবার্ষিকীতে শিক্ষার্থীদের মাঝে স্বেচ্ছাসেবকদলের চারা বিতরণ

পোরশা উপজেলা শিশু ও গণশিক্ষা অফিসে অনিয়মের অভিযোগ: দিনের পর দিন তালাবদ্ধ, দেখার কেউ নেই!

আমির উদ্দীন বাবু উপজেলা প্রতিনিধি পোরশা নওগাঁ / ৪১ Time View
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
​নওগাঁর পোরশা উপজেলা শিশু ও গণশিক্ষা কার্যক্রম অফিসে ব্যাপক অনিয়ম ও দায়িত্ব অবহেলার অভিযোগ উঠেছে। দিনের পর দিন অফিসটি তালাবদ্ধ অবস্থায় পড়ে থাকলেও যেন দেখার কেউ নেই। এতে ব্যাহত হচ্ছে অফিসের স্বাভাবিক কার্যক্রম ও সরকারি সেবা।

​জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ের অফিস সহায়ক জাহাঙ্গীর আলম ওই অফিসে দাপ্তরিক চিঠিপত্র পৌঁছে দিতে যান। কিন্তু সেখানে গিয়ে তিনি অফিসটিতে তালা ঝুলতে দেখেন। জাহাঙ্গীর আলম জানান, তিনি প্রায়ই সরকারি চিঠিপত্র দিতে এসে অফিসটি এভাবে তালাবদ্ধ অবস্থায় দেখতে পান।

​অফিস তালাবদ্ধ থাকার বিষয়ে জানতে ওই অফিসের কেয়ারটেকার মোহসেন আলীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো সদুত্তর দেননি এবং এ প্রতিবেদকের সাথে কথা বলতে অস্বীকৃতি জানান।
​অন্যদিকে, অফিসের সুপারভাইজার জাফর আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি কর্মস্থলে অনুপস্থিত থাকার কথা স্বীকার করেন। তিনি বলেন, “আমি একটু নওগাঁ জেলা অফিসে কাজে ব্যস্ত আছি। আগামী কয়েক দিনের মধ্যে উপস্থিত থাকার চেষ্টা করব।”

​সরকারি একটি গুরুত্বপূর্ণ দপ্তরে দিনের পর দিন তালা ঝুললেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের এমন খামখেয়ালিপূর্ণ আচরণে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিশু ও গণশিক্ষার মতো গুরুত্বপূর্ণ একটি কার্যক্রম কীভাবে মাসের পর মাস এভাবে চলছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল। এ বিষয়ে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com