• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:২৪
শিরোনামঃ
আমরা জুলাই যোদ্ধা’ নীলফামারী জেলা শাখার প্রধান উপদেষ্টা হলেন ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন বাঘায় নবনির্বাচিত সংসদ সদস্য আবু সাইদ চাঁদ’কে সংবর্ধনা। দপদপিয়ায় নারীর নেতৃত্ব: সংরক্ষিত আসনে মোসাঃ নীলা আক্তারের প্রার্থীতা ঘোষণা বাকেরগঞ্জে মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে তৃষ্ণার্তদের মাঝে শরবত বিতরণ নির্মাণের কয়েক বছরে মধ্যেই  ধসে পড়ল কালিগঙ্গা সেতুর সংযোগ সড়ক!  চরম ঝুঁকিতে লাখ লাখ মানু টেকনাফে বিজিবি’র যৌথ অভিযান: মায়ানমার হতে পাচারকৃত ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার নন্দীগ্রামে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার শুভ উদ্বোধনের মধ্য দিয়ে পর্দা উঠল টিসিএ কাপ সিজন-২ (২০২৬) ২৮ জুন চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

পোরশায় প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিং ও পুলিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

Reporter Name / ১১৫ Time View
বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে সুষ্ঠ, সুন্দর ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ সম্পন্ন করার জন্য নওগাঁর পোরশায় প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিং ও পুলিং অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকাল ৯টায় নিতপুর সরকারি মডেল স্কুল এন্ড কলেজে এ প্রশিক্ষণ অনষ্ঠিত হয়। দুপুরে প্রশিক্ষণ পরিদর্শন করেন নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। এসময় তার সাথে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিব, সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন। সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট এ উপজেলায় ১ লক্ষ ১২ হাজার ৭৬৬ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করবেন। আর ছয়টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত ৩৯ টি ভোট কেন্দ্রের মাধ্যমে সুষ্ঠ, সুন্দর উৎসবমুখর পরিবেশে এবং নিরপেক্ষভাবে ভোট গ্রহণ সম্পন্ন করার জন্য ৫% অতিরীক্ত সহ ৪১ জন প্রিজাইডিং অফিসার, ২২৪ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ৪৪৭ জন পুলিং অফিসারকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারী সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠ এবং সুন্দরভাবে সম্পন্ন করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com