• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫৮
শিরোনামঃ
মাদক বিরোধী ফুটবল ম্যাচে বাকেরগঞ্জের বিপক্ষে দুমকির দাপুটে জয় রাজশাহীর গোদাগাড়ীতে ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর রহস্য ঘিরে চাঞ্চল্য পড়াশোনা করে ভালো মানুষ হও, তোমাদের অপেক্ষায় দেশ—এমপি মোশারফ স্ত্রীর সাথে অভিমান করে বাকেরগঞ্জে যুবকের আত্মহত্যা পোরশায় উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানকে বাজিনাপুকুর-শিমুলডাঙ্গা গ্রামবাসীর সংবর্ধনা প্রদান মাদক সেবনের সংবাদ প্রকাশের জেরে নীলফামারীতে সাংবাদিকের ওপর হামলা নন্দীগ্রামে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ডা. লিটনের প্রচেষ্টায় ভায়া মেডিকেল ক্যাম্প ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক ১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন পবিপ্রবিতে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদ্বোধন করলেন ভিসি ড. হেমায়েত জাহান

পোরশায় নেশাগ্রস্থ ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে তুলে দিলেন বাবা

Reporter Name / ১১৬ Time View
বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় নেশাগ্রস্থ ছেলের প্রতি অতিষ্ঠ হয়ে ভ্রাম্যমান আদালতে তুলে দিলেন বাবা। বুধবার উপজেলার ছাওড় ইউনিয়নের নোনাহার পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পারভেজ(৩৪) নামে ওই ছেলেকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচশত টাকা অর্থদন্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে, নোনাহার পশ্চিমপাড়া গ্রামের মাহমুদুল নবীর ছেলে পারভেজ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাঝে-মাঝে সে অবৈধ মাদক সেবন করে পরিবারের লোকজন সহ স্থানীয়দের সাথে উসৃংখল আচরণ করে এবং শান্তি শৃংখলা বিনষ্ট করে। বুধবার দুপুরে বিষয়টি তার বাবা উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী পারেভজকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচশত টাকা অর্থদন্ড প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, নেশাগ্রস্থ পারভেজের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার বাবা ছেলেকে ভ্রাম্যমান আদালতের কাছে তুলে দেন। এসময় সে আদালতের কাছে তার দোষ স্বীকার করায় তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দন্ডবিধি অনুযায়ী ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড এবং পাঁচশত টাকা অর্থদন্ড দেয়া হয়। দন্ডিত পারভেজকে জেলে পাঠানো হয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com