• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৭
শিরোনামঃ
বাঘায় ভয়াবহ অগ্নিকাণ্ড: নগদ ৩ লক্ষ টাকাসহ ১০টি ঘর ভস্মীভূত! বীর মুক্তিযোদ্ধা ও অবসর সেনা মোজাফফর আলী ভূঁইয়ার মৃত্যু:রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নন্দীগ্রামে চিকিৎসাসেবাকে আরও জনবান্ধব করতে ডা. লিটনের চেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি পোরশায় কনফিডেন্স ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন সান্তাহারে পিরানহা মাছ চাষ করায় অভিযান; দুই মাছ চাষীকে অর্থদণ্ড প্রদান কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত র‌্যাগিংয়ের নির্মমতায় হাসপাতালে পবিপ্রবি শিক্ষার্থী, তদন্তে প্রশাসন নওগাঁয় জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসার খরচ মেটাতে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ ইউএনও কার্যালয়ে হামলা ও ৬ সাংবাদিককে মারধর: দুই ওসির প্রত্যাহার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে মরহুম কোকোর জন্মবার্ষিকীতে শিক্ষার্থীদের মাঝে স্বেচ্ছাসেবকদলের চারা বিতরণ

পোরশায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

Reporter Name / ৯৭ Time View
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন করা হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন ইউএনও রাকিবুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নাজির আহমেদ। আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ ও সবল জাতি গঠনে পুষ্টির কোনো বিকল্প নেই। বিশেষ করে শিশু ও গর্ভবতী মায়েদের সুষম পুষ্টি নিশ্চিত করতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে পারলে একটি স্বনির্ভর ও পুষ্টি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ,উপজেলা মেডিকেল অফিসার ডা.ইমামুল আরেফিন, মেডিকেল অফিসার ডা. নাসিমা সুলতানা, মেডিকেল অফিসার ডা.তাসনিয়া খাতুন সহকারি সার্জেন্ট ডা. রবিউল আলমসহ মেডিকেল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com