• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৫৫
শিরোনামঃ
রাজশাহীতে যুবকের ভাসমান লাশ উদ্ধার রাজশাহীর বাঘায় জমি কট-বন্ধকীর টাকা নিয়ে বিরোধের জেরে হাতাহাতি, নিহত-১ হাসপাতালে চিকিৎসাধীন প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল নওগাঁয় পরিবেশবাদী সাংবাদিক প্রশিক্ষণ অনুষ্ঠিত নন্দীগ্রামে সোনালি স্বপ্ন বুকে নিয়ে রোপা আমন চাষে ব্যস্ত কৃষকরা রেল ভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযোগ দিয়ে প্রায় ১ মাসেও কোন প্রতিকার পাচ্ছে না এলাকাবাসী পোরশায় অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা, পুলিশ বক্সের উদ্বোধন পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৬০ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের মাদক কারবারি জামালের সঙ্গে যোগাযোগের অভিযোগ “গোদাগাড়ীতে মাদক সিন্ডিকেটের আলোচনায় চেয়ারম্যান সোহেল রানা”

পোরশায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদ্যাপন ​

আমির উদ্দীন বাবু উপজেলা প্রতিনিধি পোরশা নওগাঁ / ৪৪ Time View
সোমবার, ৬ জুলাই, ২০২৬

পোরশা(নওগাঁ)প্রতিনিধিঃ
“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পোরশায় প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদ্যাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
​র‌্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মঞ্জুর মোরশেদ।

​সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, “পল্লী উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। সমন্বিত উদ্যোগের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং টেকসই উন্নয়নে সরকারি এই দপ্তরের ভূমিকা আরও সুদৃঢ় হবে।”

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা মামুনূর রশিদ,প্রাণিসম্পদ কর্মকর্তা মো.আতিকুর রহমান , প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় উপকারভোগীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com