• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:২৩
শিরোনামঃ
আমরা জুলাই যোদ্ধা’ নীলফামারী জেলা শাখার প্রধান উপদেষ্টা হলেন ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন বাঘায় নবনির্বাচিত সংসদ সদস্য আবু সাইদ চাঁদ’কে সংবর্ধনা। দপদপিয়ায় নারীর নেতৃত্ব: সংরক্ষিত আসনে মোসাঃ নীলা আক্তারের প্রার্থীতা ঘোষণা বাকেরগঞ্জে মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে তৃষ্ণার্তদের মাঝে শরবত বিতরণ নির্মাণের কয়েক বছরে মধ্যেই  ধসে পড়ল কালিগঙ্গা সেতুর সংযোগ সড়ক!  চরম ঝুঁকিতে লাখ লাখ মানু টেকনাফে বিজিবি’র যৌথ অভিযান: মায়ানমার হতে পাচারকৃত ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার নন্দীগ্রামে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার শুভ উদ্বোধনের মধ্য দিয়ে পর্দা উঠল টিসিএ কাপ সিজন-২ (২০২৬) ২৮ জুন চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

পিরোজপুরের নাজিরপুরে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর  মৃত্যু।

Reporter Name / ৪৫ Time View
বুধবার, ১৩ মে, ২০২৬

শফিক টুটুল পিরোজপুরঃ
‎‎বুধবার (১৩ মে) বুধবার দুপুর ১টার দিকে উপজেলার  ৬ নং নাজিরপুর ইউনিয়নের ছোট আমতলা গ্রামে এ ঘটনা ঘটে।
‎‎নিহতরা হলেন নেছারাবাদ উপজেলার দৈহারী ইউনিয়নের ভরতকাঠি গ্রামের মো. মিরাজ শেখের দুই ছেলে আব্দুর রহমান (৬) ও আবু বক্কর (৪)।
‎পুলিশ ও স্থানীয়রা জানান, দুই শিশু মায়ের সঙ্গে দুই দিন আগে নানাবাড়িতে বেড়াতে আসে। বাড়ির পাশের নতুন খনন করা গভীর খালে বুধবার দুপুরে তারা নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করেন।
‎নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাসেল সিকদার জানান, ধারণা করা হচ্ছে একজন পানিতে পড়ে গেলে অন্যজন তাকে উদ্ধার করতে গিয়ে ডুবে যায়।
‎‎নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক স্নিগ্ধা মিত্র জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়।
‎নাজিরপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com